মার্কিন কথাসাহিত্যিক আর্নেস্ট হেমিংওয়ের বিখ্যাত নভেলা ‘দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি’ নিয়ে পাঠচক্রের আসর করেছে ময়মনসিংহ বন্ধুসভা। ২৪ অক্টোবর প্রথম আলো ময়মনসিংহ অফিসে এটি অনুষ্ঠিত হয়। পাঠচক্র শেষে সাংগঠনিক বৈঠকে অংশ নেন বন্ধুরা।সাহিত্য কখনো কখনো জীবনের এমন কিছু সত্য তুলে ধরে, যা দীর্ঘ উপন্যাসের চেয়েও ছোট্ট একটি গল্পে অনেক গভীরভাবে প্রকাশিত হয়।
আর্নেস্ট হেমিংওয়ের ‘দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি’ তেমনই একটি অনন্য সাহিত্যকর্ম। সমুদ্রের বুকে এক বৃদ্ধ জেলের মাছ ধরার সংগ্রামকে কেন্দ্র করে রচিত এই ঔপন্যাসিকাটি মূলত মানুষের সাহস, ধৈর্য, আত্মমর্যাদা ও প্রতিকূলতার বিরুদ্ধে অবিচল থাকার এক অসাধারণ আখ্যান। এটি প্রকাশিত হয় ১৯৫২ সালে। এর জন্য লেখক ১৯৫৩ সালে পুলিৎজার পুরস্কার লাভ করেন।
পরবর্তী সময়ে তাঁর নোবেল পুরস্কার অর্জনের ক্ষেত্রেও এই রচনার বিশেষ গুরুত্ব ছিল।সান্তিয়াগো, কিউবার এক বৃদ্ধ জেলে।
সূত্র: প্রথম আলো

বিশ্ব পোলিও দিবসে গোবিপ্রবি বন্ধুসভার কুইজ ও বই বিতরণ
ব্যাংক খাতে ঋণখেলাপির সংস্কৃতি থেকে লুটপাটের সংস্কৃতিতে ঢুকেছি: ওয়াহিদউদ্দিন মাহমুদ
গুলিস্তান–সদরঘাট সড়ক হকারমুক্ত রাখার ঘোষণা, বসলে গ্রেপ্তারের হুঁশিয়ারি
সাজেকে টানা সাত দিন ধরে অবরোধ, বিপাকে কৃষক ও গাড়িচালকেরা
হকারমুক্ত করতে মিরপুরে উচ্ছেদ অভিযান

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন