advertisement

বিএনপির ঢাকায় শোভাযাত্রা শনিবার বিকেলে, নেতৃত্ব দেবেন তারেক রহমান

ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানী ঢাকায় কেন্দ্রীয় শোভাযাত্রা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। আগামীকাল শনিবার বিকেল...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

দেওয়ালে ‘ফিরছি আবার ডিসেম্বরে’ লেখার ঘটনায় ছয় ছাত্রী শনাক্ত দেওয়ালে ‘ফিরছি আবার ডিসেম্বরে’ লেখার ঘটনায় ছয় ছাত্রী শনাক্ত নিজেদের ইসলামি দল বললেও দলীয় মনোগ্রাম থেকে ‘আকিমুদ দ্বীন’ বাদ দিয়েছে নিজেদের ইসলামি দল বললেও দলীয় মনোগ্রাম থেকে ‘আকিমুদ দ্বীন’ বাদ দিয়েছে শয্যা নেই, গাছতলায় চলছে শিশুদের চিকিৎসা শয্যা নেই, গাছতলায় চলছে শিশুদের চিকিৎসা পরীমনি প্রসঙ্গে যা বললেন মেঘনা আলম পরীমনি প্রসঙ্গে যা বললেন মেঘনা আলম জামায়াত-এনসিপি একসঙ্গে রাজনীতি করতে পারে না: রাশেদ খাঁন জামায়াত-এনসিপি একসঙ্গে রাজনীতি করতে পারে না: রাশেদ খাঁন
advertisement

মিরপুরে ‘আদিবাসী খাদ্য ও শস্য মেলায়’ বিন্নি চালের পিঠা থেকে পাজন

মিরপুরে ‘আদিবাসী খাদ্য ও শস্য মেলায়’  বিন্নি চালের পিঠা থেকে পাজন
রাজধানীর মিরপুর–১৩ নম্বরে পার্বত্য বৌদ্ধ সংঘ কমপ্লেক্স প্রাঙ্গণে আজ শুক্রবার শুরু হয়েছে ‘আদিবাসী খাদ্য ও শস্য মেলা’
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

সচিবালয়ে চাকরি করেন মনোয়ারা বেগম। পরিবার নিয়ে থাকেন মিরপুর–১৪ নম্বরে। আজ শুক্রবার ছুটির দিনে তিন বছর বয়সী মেয়েকে নিয়ে এসেছিলেন ‘আদিবাসী খাদ্য ও শস্য মেলায়’। এক স্টল থেকে আরেক স্টলে ঘুরছেন তিনি, কোথাও পাচ্ছেন না মাশরুম-হলুদ ফুল। মেলা শুরুর ঘণ্টাখানেকের মধ্যে সব শেষ!মনোয়ারা বেগম প্রথম আলোকে বলেন, ‘আমার দুটি শিশুবাচ্চা আছে। বাজার থেকে ওদের জন্য যখন কেনাকাটা করি, বারবার মনে হয় ওদের বিষ কিনে খাওয়াচ্ছি।

এ মেলায় আমি প্রতিবছর আসি, বাজার করি। একটা বিশ্বাস আছে, পাহাড়ের জুমচাষিদের এসব ফল-সবজি আমাদের সমতল থেকে অনেকাংশে নিরাপদ।’ রাজধানীর মিরপুরে শুরু হয়েছে দুই দিনব্যাপী পঞ্চম ‘আদিবাসী খাদ্য ও শস্য মেলা।’ আজ মিরপুর–১৩ নম্বরে পার্বত্য বৌদ্ধ সংঘ কমপ্লেক্স প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়।

উন্নয়ন সংগঠন নাগরিক উদ্যোগ ও ‘আদিবাসী সুহৃদদের’যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলায় পাহাড় ও সমতলের বিভিন্ন জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী খাবার, শস্য ও নানা পণ্যের পসরা বসেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘ভাবি, দাও কই’ বলার পর বাবাকে কুপিয়ে হত্যা, অভিযোগ ছেলের বিরুদ্ধে

‘ভাবি, দাও কই’ বলার পর বাবাকে কুপিয়ে হত্যা, অভিযোগ ছেলের বিরুদ্ধে
অভিযুক্ত খায়রুল শেখ
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলায় মাদকের টাকার জন্য বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম আফসার শেখ (৬০)। তিনি লোহাগড়া উপজেলার বয়রা গ্রামের বাসিন্দা। অভিযুক্ত ছেলে খায়রুল শেখ (২৫) ঘটনার পর পালিয়ে গেছেন।

এ ঘটনায় খায়রুলের মা আনোয়ারা বেগম এবং স্ত্রী জুঁই খানমকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছিল পুলিশ।পরিবারের সদস্য ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, অভিযুক্ত খায়রুল শেখ মাদকাসক্ত। মাদকের টাকার জন্য প্রায়ই বাবা আফসার শেখকে মারধর করতেন। টাকা না পেলে বাড়ির জিনিসপত্র ভাঙচুরের পাশাপাশি চুরিও করতেন। খায়রুলের কর্মকাণ্ডের কারণে তাঁর স্ত্রীও বাবার বাড়িতে চলে গিয়েছিলেন।

এ নিয়ে সালিসও হয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সকালে স্ত্রীকে নিয়ে বাড়িতে আসেন খায়রুল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আজ যে জাতীয় ঐক্য নিয়ে আলোচনা হচ্ছে, তা জিয়াউর রহমানই দেখিয়ে গিয়েছিলেন: এম সাখাওয়াত হোসেন

আজ যে জাতীয় ঐক্য নিয়ে আলোচনা হচ্ছে, তা জিয়াউর রহমানই দেখিয়ে গিয়েছিলেন: এম সাখাওয়াত হোসেন
সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বক্তব্য দিচ্ছেন। আজ শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সেমিনারে
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, দেশে আজ যে জাতীয় ঐক্য নিয়ে আলোচনা হচ্ছে, তা জিয়াউর রহমানই দেখিয়ে গিয়েছিলেন। আজ শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘জাতীয় ঐক্য: ৭ই নভেম্বরের চেতনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন এম সাখাওয়াত হোসেন।

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভিশন পিস অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (ভিপিএসএসসি) এই সেমিনারের আয়োজন করে।সেমিনারে ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহ নিয়ে কথা বলেন এম সাখাওয়াত হোসেন। তিনি নিজেকে ৭ নভেম্বরের একজন প্রত্যক্ষদর্শী হিসেবে উল্লেখ করেন।

এম সাখাওয়াত হোসেন বলেন, তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করার ক্ষেত্রে কর্নেল (অব.) আবু তাহেরের ভূমিকা ছিল বলে জাসদের যে প্রচারণা রয়েছে, তা সঠিক নয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন