একদল বিদেশি নাগরিক রাস্তাঘাটে ঘুরছেন। প্রত্যেকের হাতে দুটি করে ফোন। একটি ফোনে লাইভ ভিডিও চলছে। অন্য ফোনে কিছু একটা লেখা রয়েছে। হঠাৎ দেখে মনে হতে পারে তাঁরা সাংবাদিক কিংবা গুগল স্ট্রিট ভিউ ম্যাপের কাজ করছেন। কিন্তু না, তাঁরা মাসের পর মাস এভাবে লাইভ ভিডিও করে চলেছেন। সকাল থেকে রাত পর্যন্ত চলে তাঁদের লাইভ ভিডিও। কখনো কখনো মানুষের বাড়িঘরের মধ্যে ঢুকেও ভিডিও করেন।
এতে বিভ্রান্তিতে পড়েন স্থানীয় মানুষ।ঢাকার উত্তরার ১২ নম্বর সেক্টর ও টেকপাড়া এলাকায় গেলে চীনা নাগরিকদের এমন কর্মকাণ্ড দেখা যাবে। এলাকাটিতে কতজন চীনা নাগরিক এমন ভিডিও ধারণ করেন তার সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে স্থানীরা বলছেন, দেড় শতাধিক চীনা নাগরিক এভাবে অলিগলিতে ভিডিও ধারণ করছেন। তবে এই ভিডিও কোথায় প্রকাশিত হয়, ভিডিওতে কী বলা হচ্ছে সেসব কোনো কিছুই জানেন না স্থানীয়রা।
এমনকি তাঁদের কার্যক্রম সম্পর্কে নজরদারিও করে না থানা-পুলিশ।
সূত্র: প্রথম আলো

কীভাবে বুঝবেন আপনি একই সঙ্গে অন্তর্মুখী ও বহির্মুখী?
৩ হাজার বছর আগে সন্তানকে দেওয়া এক পুণ্যবান বাবার ৯ উপদেশ
প্রতিনিধি পরিষদে ২৬১ ও সিনেটে ৫৬ আসনে জিততে পারেন ডেমোক্র্যাটরা
এআই উদ্ভাবন না করলেই হয়তো ভালো হতো: জিওফ্রি হিন্টন
সাদাপোশাকে তল্লাশির পর দুই পুলিশ সদস্যকে বিশ্ববিদ্যালয়ের বাসে তুলে মারধর

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন