ভারতের পশ্চিমবঙ্গে বাংলাভাষী মুসলিম নাগরিকদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে বাংলাদেশে ঠেলে পাঠানোর সমালোচনা করেছে ভারতের একাধিক সাধারণ নাগরিক ও মানবাধিকার সংগঠন। তাদের অভিযোগ, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) রাতের অন্ধকারে সীমান্তবর্তী এলাকা দিয়ে বহু মানুষকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করছে।
এতে দুই দেশের সীমান্তসংলগ্ন জিরো লাইনে এক অনাকাঙ্ক্ষিত মানবিক সংকট সৃষ্টি হয়েছে।সমস্যা গভীরে গিয়ে বোঝার জন্য এবং সীমান্ত অঞ্চলে বসবাসকারী অত্যাচারিত মানুষের দুর্দশার কথা শোনার জন্য সাত সদস্যের একটি কমিটি গঠিত হয়েছে। এটিকে সারা ভারতের সাধারণ নাগরিক, সুশীল সমাজ ও মানবাধিকার সংগঠনের উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
এই অনানুষ্ঠানিক ট্রাইব্যুনালের প্রথম শুনানি হয় গত মঙ্গলবার কলকাতার প্রেসক্লাবে।ভারতের বিশিষ্ট মানবাধিকারকর্মী হর্ষ মান্দারের ‘কারওয়া-এ-মহব্বত’, কলকাতার ‘সাবার ইনস্টিটিউট’ এবং ‘আমরা এক সচেতন প্রয়াস’-এর যৌথ উদ্যোগে কলকাতায় আয়োজিত দুই দিনের ‘পিপলস ট্রাইব্যুনাল’-এ (জনতার ট্রাইব্যুনাল) ভুক্তভোগী ও মানবাধিকারকর্মীরা তাঁদের সাক্ষ্য ও তথ্যপ্রমাণ পেশ করেন।সাবেক মন্ত্রী তথা অবসরপ্রাপ্ত আইএএস কর্মকর্তা, রাজ্যসভার সাবেক সদস্য এবং প্রসার ভারতীর সাবেক প্রধান জহর সরকার, সাবেক আইএএস কর্মকর্তা এবং ‘কারওয়ান-এ-মহব্বত’-এর প্রতিষ্ঠাতা হর্ষ মান্দার, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের...
সূত্র: প্রথম আলো

গোলাপি ঘাসের সমুদ্র দেখতে ছুটছে মানুষ
গোলাপি ঘাসের সমুদ্র দেখতে ছুটছে মানুষ
শিক্ষার উদ্দেশ্য কোথায় হারিয়ে যাচ্ছে
‘ইরানকে হয়তো ধ্বংস করে দেওয়া হবে, শিগগিরই জানতে পারবেন’—হুঁশিয়ারি ট্রাম্পের
মানুষের মতো বক্সিং, মার্শাল আর্ট, টেবিল টেনিস খেলছে রোবট!

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন