জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে সিরাজগঞ্জ বন্ধুসভা।
নজরুলবর্ষ উপলক্ষে ৫ নভেম্বর মোহাম্মাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এটি অনুষ্ঠিত হয়।শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশ, সৃজনশীল চিন্তাশক্তির উন্মেষ এবং শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে প্রতিযোগিতায় শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে। রংতুলির আঁচড়ে শিশুদের কল্পনা, সৃজনশীলতা ও ভাবনার বহিঃপ্রকাশ ঘটে।
প্রতিযোগিতা শেষে নির্বাচিত ছয়জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।পুরস্কার বিতরণ করেন পানি উন্নয়ন বোর্ডের সাবেক প্রকৌশলী রঞ্জিত কুমার সরকার।
সূত্র: প্রথম আলো

মেগার চেয়ে ১৭৪৭ গুণ দ্রুত ডিএনএ সিকুয়েন্স সফটওয়্যার উদ্ভাবন করলেন বাকৃবির গবেষকেরা
দেড় শ বছরে মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কমেছে, কী এর কারণ?
অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আজও রাস্তা অবরোধ
বাড়িতে সারের মজুত, রাত সাড়ে ১১টায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
উত্তরায় লাইভ ভিডিও নিয়ে যা হচ্ছে, কেউ কেউ বাংলাদেশকে বলছেন নয়াদিল্লি

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন