গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেছেন, নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন দেখা গেলেও মানুষের জীবনে মৌলিক কোনো পরিবর্তন আসেনি।বৃহস্পতিবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে আবুল হাসান রুবেল এ কথা বলেন।রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের ১১ বছর পূর্তি উপলক্ষে গণসংহতি আন্দোলন এ কর্মসূচি আয়োজন করে।
এদিন দলটির দুই মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন আবুল হাসান রুবেল।আবুল হাসান রুবেল বলেন, বাংলাদেশে দীর্ঘ সময় ধরে একটি লুণ্ঠনকারী ও ফ্যাসিবাদী গোষ্ঠী রাষ্ট্রক্ষমতা দখল করে রেখেছিল। তারা লুটপাটের এমন ব্যবস্থা কায়েম করেছিল, যেখানে মানুষের সব অধিকার ভূলুণ্ঠিত হয়েছে।
বর্তমানে গণতান্ত্রিক সরকার নির্বাচিত হওয়ার পর কিছু ক্ষেত্রে পরিবর্তন এলেও জনগণের জীবনে মৌলিক পরিবর্তন আনার মতো বড় কোনো পরিবর্তন হয়নি।গণসংহতি আন্দোলনের এই নেতা বলেন, জনগণের জীবনে মৌলিক পরিবর্তন আনতে না পারায় তাঁদের লড়াই অব্যাহত রয়েছে।
সূত্র: প্রথম আলো

ছাত্রীকে নিয়ে প্রাইভেট শিক্ষক উধাও

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন