চট্টগ্রাম নগরের দুটি সরকারি কার্যালয় লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে পাঁচলাইশ থানার ষোলশহর এলাকায় আখতারুজ্জামান উড়ালসড়ক থেকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয় ও চান্দগাঁও ভূমি কার্যালয়ের সামনে এসব পেট্রলবোমা ছোড়া হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি।
কোনো ক্ষয়ক্ষতিরও খবর পাওয়া যায়নি।পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক রাতে প্রথম আলোকে বলেন, দুটি কার্যালয়ের সামনে মোট তিনটি পেট্রলবোমা ছোড়া হয়েছে। এলজিইডি কার্যালয়ের সামনে পড়ার পর পেট্রলবোমাগুলো ভেঙে যাওয়ায় আগুন ধরেনি।অন্যদিকে চান্দগাঁও ভূমি কার্যালয়ের সামনে পড়া পেট্রলবোমাটি ৮ থেকে ১০ সেকেন্ড জ্বলে নিভে যায়।
পরে সেখানকার কর্মচারীরা সেটি নালায় ফেলে দেন।ওসি মোজাম্মেল হক আরও বলেন, উড়ালসড়ক থেকে মোটরসাইকেল বা গাড়িতে করে পেট্রলবোমাগুলো ছোড়া হয়ে থাকতে পারে।
সূত্র: প্রথম আলো

সাজেকে ক্ষতিগ্রস্তদের বিষয়ে কী পদক্ষেপ, জানতে চেয়েছে সংসদীয় কমিটি
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অসহায় মানুষের সহায়তায় ১ লাখ ১ হাজার ডলার অনুদান
ব্যাংকের দেউলিয়া হওয়া নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট
ক্যালিফোর্নিয়ায় ১৫১ বছর পর লাতিনো গভর্নর বেসেরা, চ্যালেঞ্জ কতটা সামাল দিতে পারবেন
আমির হোসেন আমু, শাজাহান খান, দীপু মনিসহ ৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন