কিছু ফ্যাশন লুক প্রথম দেখাতেই নজর কাড়ে। আকাঙ্ক্ষা শর্মার এই ফটোশুট তেমনই। ধূসর দেয়াল, পুরোনো কাঠের আসবাব আর নরম আলোয় তৈরি হয়েছে এক ধরনের আভিজাত্য। এর সঙ্গে তাঁর পোশাক ও সাজে মিশেছে ঐতিহ্যবাহী কারুকাজ আর আধুনিক স্টাইলিং।জলপাই সবুজ ব্লাউজে কারুকাজআকাঙ্ক্ষার পোশাকের মূল আকর্ষণ গাঢ় জলপাই সবুজ ব্লাউজটি। সিল্কের মতো উজ্জ্বল কাপড়ের ওপর রয়েছে গাঢ় লাল রঙের প্যানেল। তাতে সোনালি ত্রিভুজাকার নকশা এবং চারপাশে গোটা-পট্টির কাজ।
ছোট হাতাজুড়ে ছড়িয়ে আছে সোনালি তারা ও গোল চাকতির মোটিফ। হাতার শেষ প্রান্তেও রয়েছে সোনালি পাড়। গভীর ভি-নেকলাইন ব্লাউজটিতে যোগ করেছে আবেদন।এর সঙ্গে তিনি পরেছেন হালকা আইভরি রঙের স্বচ্ছ অরগাঞ্জা শাড়ি। ছোট ছোট চুমকির কাজ, কোমরের সরু সোনালি পাড় এবং একই কাপড়ের লম্বা ওড়না পুরো পোশাকে এনেছে ক্ল্যাসিক আবহ।সবুজ, লাল ও সোনালির জমকালো সমন্বয়কে ভারসাম্য দিয়েছে আইভরি রঙ। ফলে ভারী কারুকাজের পোশাকটিও দেখাচ্ছে বেশ পরিমিত।
বিয়ের মৌসুমে এমন ব্লাউজ সাদা, ক্রিম কিংবা সোনালি শাড়ির সঙ্গেও মানিয়ে যাবে।মুক্তার হারে আভিজাত্যগয়না নির্বাচনে আকাঙ্ক্ষা রেখেছেন সংযমের পরিচয়।
সূত্র: প্রথম আলো

গোপালগঞ্জে স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, টিসি পাচ্ছে ৯ শিক্ষার্থী
বাংলাদেশের এলডিসি ছাড়ার সময় পেছাল কেন
দুর্গম সীমান্তে সাপের কামড়ে আহত বিজিবি সদস্যকে হেলিকপ্টারে আনা হলো চট্টগ্রাম সিএমএইচ...
টেকনাফে মানব পাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্যের মৃত্যু
মার্কিন ও জাপানি ব্র্যান্ডের ‘ফুড সাপ্লিমেন্ট’ তৈরি হচ্ছিল রাজশাহীর এক বাড়িতে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন