শিক্ষা খাতে বাংলাদেশ নানাভাবে অনেক পিছিয়ে। সেখানে সংস্কারের দাবি দীর্ঘদিনের। এদিকে প্রযুক্তির প্রসারের ফলে বিশ্বব্যাপী শিক্ষাপদ্ধতিতেও পরিবর্তন চলে এসেছে। ফলে বিশ্বের সঙ্গে তাল মেলাতে শিক্ষায় ডিজিটাল রূপান্তরও জরুরি হয়ে পড়েছে। এমন বাস্তবতায় বিএনপি সরকার শিক্ষাখাতে পরিবর্তনে কী কী পদক্ষেপ নিতে পারে, তা নিয়ে এ বিশ্লেষণ লিখেছেন এম নিয়াজ আসাদুল্লাহ এম নিয়াজ আসাদুল্লাহসরকারকে শূন্য থেকে শুরু করতে হচ্ছে না।
দেশে ইতিমধ্যে শিক্ষাপ্রযুক্তির অবকাঠামো আছে। সেগুলো ব্যবহারের অভিজ্ঞতার পাশাপাশি অপচয় ও সুশাসনের ব্যর্থতার তথ্যও রয়েছে। ২০২৫ সালে তৈরি আইসিটি শ্বেতপত্রে প্রকল্পের পরিকল্পনা, কেনাকাটা, বাস্তবায়ন ও তদারকির বিভিন্ন পর্যায়ের অনিয়ম নথিবদ্ধ করা হয়েছে। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে সরকার নতুন বিনিয়োগকে আরও কার্যকর করতে পারে।দায়িত্ব গ্রহণের শুরু থেকেই শিক্ষা সংস্কারে বিএনপি সরকার যে গুরুত্ব দিচ্ছে, তা প্রশংসনীয়।
শিক্ষক-সংকটের ব্যাপ্তি নিরূপণ ও পাঠ্যক্রম পরিমার্জন নিয়ে আলোচনার পাশাপাশি বহুল আলোচিত উদ্যোগগুলোর একটি হলো শিক্ষার ডিজিটাল রূপান্তর।
সূত্র: প্রথম আলো

রাজধানীতে ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা
পরিবার বলছে, হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, আঘাতের চিহ্ন পায়নি পুলিশ
উত্তরায় চীনা নাগরিকেরা কেন লাইভ করেন?
এয়ারগান দিয়ে পাখি শিকার করছিলেন, বাধা দেওয়ায় যুবককে গুলি
উত্তরায় চীনা নাগরিকেরা কেন লাইভ করেন?

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন