advertisement

জামিন পেলেন পরীমনি, ৫০০ টাকা মুচলেকা

জামিন পেলেন পরীমনি, ৫০০ টাকা মুচলেকা
আদালতের পথে পরীমনি
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি। গ্রেপ্তারি পরোয়ানা জারির এক দিন পর আজ বৃহস্পতিবার তাঁর জামিন মঞ্জুর করেন আদালত। আজ বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে আসেন পরীমনি। বেলা ১১টা ৫৫ মিনিটে তিনি আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন, জামিনের আবেদন জানান।

শুনানি শেষে ৫০০ টাকা মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করেন আদালত।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

শয্যাদৃশ্যের আগে স্ত্রীর অনুমতি নিয়েছিলেন অভিনেতা শয্যাদৃশ্যের আগে স্ত্রীর অনুমতি নিয়েছিলেন অভিনেতা চিকিৎসককে মারধর ও ডাকাতির অভিযোগ, অভিনেতা–অভিনেত্রী গ্রেপ্তার চিকিৎসককে মারধর ও ডাকাতির অভিযোগ, অভিনেতা–অভিনেত্রী গ্রেপ্তার চিড়িয়াখানায় ভোট! চিড়িয়াখানায় ভোট! রসচিঠি রসচিঠি বাঁশি যার যার, বাঁশ সবার বাঁশি যার যার, বাঁশ সবার
advertisement

জাপান-কোরিয়া সফর শেষে দেশে ফিরলেন ঢাবি উপাচার্য

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

জাপান ও দক্ষিণ কোরিয়ায় সরকারি সফর শেষে দেশে ফিরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। সফরকালে জাপানের কাগাওয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একাডেমিক সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক সই...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির হিসেবে শপথ নিলেন সেলিম উদ্দিন

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের ২০২৭-২৮ সেশনের জন্য নির্বাচিত আমির মোহাম্মদ সেলিম উদ্দিন শপথ নিয়েছেন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

হাসান মাহমুদের দিনে বাংলাদেশের আশা হৃদয়–মুশফিক

হাসান মাহমুদের দিনে বাংলাদেশের আশা হৃদয়–মুশফিক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে ৬ উইকেট নেন হাসান মাহমুদ
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

টেস্ট ক্রিকেটে কখনো কখনো একজন বোলারই হয়ে ওঠেন পুরো দলের আশা। সতীর্থদের ব্যর্থতা, প্রতিপক্ষের দাপট, উইকেটের চরিত্র, সবকিছুর সঙ্গে একা লড়াই করেন তিনি। সিলেট টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের হয়ে সেই কাজটাই করলেন হাসান মাহমুদ।প্রথম দিন ৪ উইকেটে ২৩৫ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকে ক্যারিবীয়দের প্রথম ইনিংস ৩৫৬ রানে থামিয়ে দিয়েছে বাংলাদেশ। তাতে সবচেয়ে বড় অবদান হাসানের। একাই নিয়েছেন ৬ উইকেট।

তাঁর বোলিংয়েই ম্যাচে ফিরেছে বাংলাদেশ। গতকাল শেষ বিকেলের হতাশা নিয়ে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। পুরোনো বলে খুব একটা সুবিধা করতে পারছিলেন না বোলাররা। নতুন বল হাতে পাওয়ার পরই অবশ্য দৃশ্যপট বদলে দেন হাসান।শুরুটা আমির জাঙ্গুকে দিয়ে। আগের দিনই সেঞ্চুরি পাওয়া এই ব্যাটসম্যান ২১২ বল খেলে ফেলেছিলেন। অথচ হাসানের বলে ব্যাট না চালিয়ে ছেড়ে দিতে গিয়ে বোল্ড! পরের বলেই উইকেটের পেছনে ক্যাচ দেন রোস্টন চেজ।

হাসানের সামনে তখন হ্যাটট্রিকের সুযোগ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন