শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এইচএসসি পরীক্ষার খাতা মূল্যায়নে ভুল ও দায়িত্বহীনতার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট পরীক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।আজ বৃহস্পতিবার রাজধানীর ডেমরার সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী।
এ সময় তিনি এ কথা বলেন।একই সঙ্গে যেসব পরীক্ষকের খাতা মূল্যায়নের দক্ষতায় ঘাটতি রয়েছে, তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান এহছানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষার্থীদের প্রকৃত ফলাফল নিশ্চিত করতে খাতা পুনর্নিরীক্ষণের পাশাপাশি মূল্যায়নপ্রক্রিয়ার দুর্বলতা চিহ্নিত করছে শিক্ষা মন্ত্রণালয়।এর আগে এসএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে বড় ধরনের অসংগতি পাওয়া গেছে বলে উল্লেখ করেন শিক্ষামন্ত্রী।
এ প্রসঙ্গে তিনি বলেন, প্রায় ৪৫ হাজার শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে।
সূত্র: প্রথম আলো

কীভাবে বুঝবেন আপনি একই সঙ্গে অন্তর্মুখী ও বহির্মুখী?
৩ হাজার বছর আগে সন্তানকে দেওয়া এক পুণ্যবান বাবার ৯ উপদেশ
প্রতিনিধি পরিষদে ২৬১ ও সিনেটে ৫৬ আসনে জিততে পারেন ডেমোক্র্যাটরা
এআই উদ্ভাবন না করলেই হয়তো ভালো হতো: জিওফ্রি হিন্টন
সাদাপোশাকে তল্লাশির পর দুই পুলিশ সদস্যকে বিশ্ববিদ্যালয়ের বাসে তুলে মারধর

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন