advertisement

অন্য নারীকে নিয়ে মোটেলে গিয়েছিলেন ওন! স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন

অন্য নারীকে নিয়ে মোটেলে গিয়েছিলেন ওন! স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন
র‍্যাপার ইয়াং হং-ওন
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

বিয়ের মাত্র পাঁচ দিনের মাথায় পরকীয়ার অভিযোগ উঠেছিল দক্ষিণ কোরিয়ার র‍্যাপার ইয়াং হং-ওনের বিরুদ্ধে। এবার সামাজিক যোগাযোগমাধ্যম থেকে স্ত্রী মডেল ওন হিউন-জুর সঙ্গে বিয়ের সব ছবি মুছে দিয়েছেন তিনি। এ ঘটনায় তাঁদের দাম্পত্য সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।গত ১৮ অক্টোবর বিয়ে করেন ইয়াং হং-ওন ও ওন হিউন-জু। দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন তাঁরা।

২০২৪ সালে এই দম্পতির ঘরে আসে কন্যাসন্তান।বিয়ের পাঁচ দিন পরই ইয়াং হং-ওনের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি অন্য এক নারীকে নিয়ে মোটেলে গিয়েছিলেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা। ইয়াংয়ের সংস্থা এপি অ্যালকেমি ওই নারীর সঙ্গে তাঁর মোটেলে যাওয়ার বিষয়টি স্বীকার করে। তবে তাঁদের মধ্যে কোনো অনৈতিক শারীরিক সম্পর্ক বা প্রেমের সম্পর্ক ছিল না বলে দাবি করে সংস্থাটি।

এক অভিযোগকারী অর্থ দাবি করেছিলেন এবং মিথ্যা তথ্য ছড়িয়েছেন বলেও অভিযোগ করে তারা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের মূল কারণ ইরান যুদ্ধ: ভ্যান্স মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের মূল কারণ ইরান যুদ্ধ: ভ্যান্স শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় সিক্ত প্রথম আলো শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় সিক্ত প্রথম আলো প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা মধ্যরাতে ছেড়ে দেওয়া হলো রাজীব ঘোষকে, ইকবাল সোবহান জুলাইয়ের হত্যা মামলায় গ্রেপ্তার মধ্যরাতে ছেড়ে দেওয়া হলো রাজীব ঘোষকে, ইকবাল সোবহান জুলাইয়ের হত্যা মামলায় গ্রেপ্তার তরঙ্গ নবায়ন ব্যয় আরও যৌক্তিক করার আহ্বান মোবাইল অপারেটরদের তরঙ্গ নবায়ন ব্যয় আরও যৌক্তিক করার আহ্বান মোবাইল অপারেটরদের
advertisement

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের মূল কারণ ইরান যুদ্ধ: ভ্যান্স

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের মূল কারণ ইরান যুদ্ধ: ভ্যান্স
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের জন্য ইরান যুদ্ধকে দায়ী করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। গতকাল বুধবার তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধই নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের মূল কারণ। একসময় ট্রাম্প প্রশাসনের পক্ষে ইরানের সঙ্গে সমঝোতা প্রচেষ্টার প্রধান মুখ ছিলেন জেডি ভ্যান্স।

তবে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে এখন তিনি এই অজনপ্রিয় যুদ্ধ থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করছেন বলে ধারণা করা হচ্ছে। গত ফেব্রুয়ারিতে ইসরায়েলের সঙ্গে মিলে ট্রাম্প যখন ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন, তখন থেকেই এ যুদ্ধের বিষয়ে সংশয়ী ছিলেন ভ্যান্স।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক দীর্ঘ পোস্টে ভ্যান্স বলেন, ‘আমাদের পরাজয়ের প্রকৃত কারণ প্রায় সবার কাছেই স্পষ্ট। আমরা হেরেছি যুদ্ধের কারণে।

প্রেসিডেন্ট নিজেও গত রাতে তা বলেছেন।’ভ্যান্স আরও বলেন, ‘কেউ যদি মনে করেন এই যুদ্ধের জন্য নির্বাচনে হারা বা আগামী ছয় বছর সিনেটের ক্ষমতা হারানো ঠিক ছিল, তবে তাঁরা সে যুক্তি দিতেই পারেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

৫ গোলের থ্রিলারে শেষ মুহূর্তে রিয়ালের নাটকীয় জয়

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

৫ গোলের থ্রিলারে শেষ মুহূর্তে রিয়ালের নাটকীয় জয়

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সমন জারিতে ঘুস দাবির অভিযোগ, আদালতের জারিকারক সাময়িক বরখাস্ত

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

সমন জারির জন্য মামলার বাদীর কাছে ঘুস দাবি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে তৃতীয় ব্যক্তিকে দিয়ে সমন জারির কাজ করানোর অভিযোগে ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের এক জারিকারককে সাময়িক বরখাস্ত করা হয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন