advertisement

জানুয়ারির মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন মজুরি দিতে হবে: গার্মেন্ট শ্রমিক সংহতি

জানুয়ারির মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন মজুরি দিতে হবে: গার্মেন্ট শ্রমিক সংহতি
অবিলম্বে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি। ৪ নভেম্বর
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

আন্দোলনরত পোশাকশ্রমিকদের ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিকে বিবেচনায় নিয়ে জানুয়ারির মধ্যেই নতুন মজুরি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি। পাশাপাশি আন্দোলনের কারণে গ্রেপ্তার শ্রমিকদের মুক্তি দাবি জানিয়েছে সংগঠনটি।আজ বুধবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার এ কথা বলেন।

সরকার গঠিত মজুরি বোর্ডের প্রথম সভার দিনে এই সমাবেশের আয়োজন করে গার্মেন্ট শ্রমিক সংহতি। সমাবেশ থেকে শ্রমিক তৌফিক শেখ হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারও দাবি করা হয়।সমাবেশে সভাপতির বক্তব্যে তাসলিমা আখতার বলেন, শ্রমিকদের পক্ষ থেকে ৩০ হাজার থেকে ৩৫–৩৬ হাজার টাকা পর্যন্ত মজুরির যে দাবিগুলো উঠছে, প্রতিটি দাবি মজুরি বোর্ডকে বিবেচনা করতে হবে।

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিকে বিবেচনা করে নতুন মজুরি ঘোষণা করে জানুয়ারির মধ্যেই নতুন মজুরি দিতে হবে।বিভিন্ন এলাকায় শ্রমিকদের ওপর নির্যাতন হয়েছে উল্লেখ করে গার্মেন্ট শ্রমিক সংহতির এই নেতা বলেন, শুধু তা–ই নয়, বিভিন্ন জায়গায় সাধারণ শ্রমিকেরাও গ্রেপ্তার হয়েছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

হকপন্থি আলেমদের আমার চিরকৃতজ্ঞতা: শাহজালাল রুমি হকপন্থি আলেমদের আমার চিরকৃতজ্ঞতা: শাহজালাল রুমি এবার ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা এবার ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা মালদ্বীপে সার্কের আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের ৩১ প্রতিনিধি মালদ্বীপে সার্কের আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের ৩১ প্রতিনিধি সরকার বদলালেও মানুষের জীবনে মৌলিক পরিবর্তন আসেনি: গণসংহতি আন্দোলন সরকার বদলালেও মানুষের জীবনে মৌলিক পরিবর্তন আসেনি: গণসংহতি আন্দোলন যে কণ্ঠ আজও শ্রোতাদের হৃদয়ে, তিনি এন্ড্রু কিশোর যে কণ্ঠ আজও শ্রোতাদের হৃদয়ে, তিনি এন্ড্রু কিশোর
advertisement

হকপন্থি আলেমদের আমার চিরকৃতজ্ঞতা: শাহজালাল রুমি

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং ন্যায়ের প্রতি অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন বডিবিল্ডার শাহজালাল রুমি। একই সঙ্গে যারা তার পক্ষে কথা বলেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

এবার ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

বাংলাদেশিদের মর্যাদা রক্ষা ও পরিচয় নিশ্চিত করতে ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রবাসীরা সহজে সরকারি সেবা ও সহযোগিতা নিতে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মালদ্বীপে সার্কের আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের ৩১ প্রতিনিধি

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

মালদ্বীপের মালদ্বীপ ন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত সার্ক সাইকিয়াট্রিক ফেডারেশনের (এসপিএফ) ১৬তম আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রায় ৩১ জন গবেষক, শিক্ষাবিদ ও পেশাজীবী...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন