বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষক পদে কর্মরত ১ হাজার ৮০০ কর্মকর্তা ৯ বছর পদোন্নতি বঞ্চিত। তারা হতাশার মধ্যে দিন কাটাচ্ছেন। এ সমস্যা সামাধানে সম্প্রতি প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন বঞ্চিত শিক্ষকেরা।
স্মারকলিপিতে শিক্ষকেরা দ্রুত সহকারী অধ্যাপক পদে পদোন্নতি প্রদানের জোর দাবি জানিয়েছেন।স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ৩৬, ৩৭ ও ৩৮তম ব্যাচের শিক্ষা ক্যাডার কর্মকর্তারা যথাসময়ে প্রথম পদোন্নতি পাওয়ার কথা থাকলেও তাঁরা দীর্ঘ সময় ধরে পদোন্নতিবঞ্চিত রয়েছেন।
একই সময়ে চাকরিতে যোগদানকারী অন্যান্য ক্যাডারের কর্মকর্তারা ইতিমধ্যে পঞ্চম বছরে প্রথম পদোন্নতি পেয়ে দ্বিতীয় পদোন্নতির অপেক্ষায় থাকলেও শিক্ষা ক্যাডারের প্রায় ১ হাজার ৮০০ কর্মকর্তা সব যোগ্যতা অর্জন করেও বছরের পর বছর একই পদে আটকে আছেন।
সূত্র: প্রথম আলো

শিক্ষার্থীদের এআই ব্যবহারে বাধ্য করার অভিযোগ গুগলের বিরুদ্ধে
বঙ্গভবন ঘুরে দেখার সুযোগ শিক্ষার্থীদের, দেখে নিন নিয়ম
এইচএসসিতে সর্বোচ্চ ২ বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা শুরু ১ ডিসেম্বর
নিউজিল্যান্ড শিক্ষার্থী ভিসায় আনল চার পরিবর্তন
হতাশার কিছু নেই, আরও যত্নবান হলেই হবে ভালো ফলাফল

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন