প্রত্যন্ত ও দুর্গম চরাঞ্চলের অভাব-অনটনকে জয় করে শিক্ষার আলো ছড়ানোর অদম্য স্বপ্ন বুনছে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মো: নাজমুল ইসলাম (হাসান)। প্রথম আলো ট্রাস্টের সহযোগিতায় প্রতিষ্ঠিত প্রথম আলো চর আলোর পাঠশালার একজন মেধাবী শিক্ষার্থী সে। নাজমুলের পরিবারে সংগ্রাম আর লড়াইয়ের চিত্র নিত্যদিনের। তার বাবা করিম বাদশা একজন দিনমজুর।
প্রত্যন্ত চরাঞ্চলের প্রতিকূল পরিবেশে দিনমজুরের স্বল্প আয়ে যেখানে সংসার চালানোই দায়, সেখানে একমাত্র পুত্র সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করা এক বিরাট চ্যালেঞ্জ। তবে হাজারো প্রতিকূলতা আর অভাবের মাঝেও দমে যায়নি নাজমুল। তার স্বপ্ন বড় হয়ে সে একজন সৎ ও আদর্শ শিক্ষক হবে।নাজমুলের ভাষায়, শিক্ষকতা করাই আমার জীবনের স্বপ্ন। আম চাই এই অবহেলিত ও নিরক্ষরতা জর্জরিত চরাঞ্চলকে একটি সুন্দর ও সুশিক্ষিত সমাজে রূপান্তরিত করতে।
শিক্ষার আলো দিয়ে সমাজ ও দেশকে আলোকিত করাই আমার মূল লক্ষ্য।
সূত্র: প্রথম আলো

আগামী বছরের ছুটির তালিকা অনুমোদন, ছুটি কতদিন
গাজীপুরে বহিরাগতদের বিষয়ে জানাতে বাড়ির মালিকদের নির্দেশনা, গণবিজ্ঞপ্তি
১২ কেজি এলপিজি সিলিন্ডারে আবার দাম বাড়ল
একাডেমিক সহযোগিতা জোরদারে অস্ট্রেলিয়ায় এআইইউবির প্রতিনিধিত্ব
নোয়াখালীতে নতুন কূপে গ্যাসের সন্ধান, বিপুল মজুতের আশা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন