advertisement

মাঠের বাইরের ঝড় সামলে এমবাপ্পের গোল, রিয়ালের সহজ জয়

মাঠের বাইরের ঝড় সামলে এমবাপ্পের গোল, রিয়ালের সহজ জয়
রিয়ালকে প্রথম গোল এনে দেওয়ার পর ডিন হাউসেনের সঙ্গে কিলিয়ান এমবাপ্পে
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

রেসিং ০: ৩ রিয়াল মাদ্রিদগত সপ্তাহটা মোটেই ভালো যায়নি কিলিয়ান এমবাপ্পের। তবে খারাপ সেই কাটিয়ে ওঠার পথে প্রথম ম্যাচটা হাসিমুখেই শেষ করলেন রিয়াল মাদ্রিদ তারকা। লা লিগায় আজ রেসিং সান্তান্দারের বিপক্ষে রিয়ালের ৩-০ ব্যবধানের জয়ে প্রথম গোলটি করেছেন এমবাপ্পে।গত সোমবার রাতে ব্যালন ডি’অরে বায়ার্ন মিউনিখের হ্যারি কেইনের কাছে অল্প ভোটের ব্যবধানে হেরে দ্বিতীয় হয়েছে।

এর পর চীনের সাবেক শীর্ষ নেতা মাও সেতুংকে নিয়ে করা এক রসিকতার ভিডিও ভাইরাল হলে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ঝড় ওঠে। পরে ক্ষমা চাইতে বাধ্য হলেও সেই বিতর্কের রেশ কাটেনি। ঘটনার জেরে এই সপ্তাহে রিয়াল মাদ্রিদের ম্যাচটিসহ স্প্যানিশ লিগের কোনো খেলা সম্প্রচার করেনি চীনের রাষ্ট্রীয় টেলিভিশন।ও সব ভুলে মাঠে় দারুণ খেলেছে মাদ্রিদ। সার্দিনেরো স্টেডিয়ামে ম্যাচের একাদশ মিনিটেই এগিয়ে যায় সফরকারীরা।

মাতেও প্রাতোর হালকা বাধার মুখে বক্সে পড়ে যান এমবাপ্পে, আদায় করে নেন পেনাল্টি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

আজ টিভিতে যা দেখবেন (৩ নভেম্বর ২০২৬) আজ টিভিতে যা দেখবেন (৩ নভেম্বর ২০২৬) পিএসজি-রিয়ালের চেয়ে পিছিয়ে নেই বার্সেলোনা, দাবি গর্ডনের পিএসজি-রিয়ালের চেয়ে পিছিয়ে নেই বার্সেলোনা, দাবি গর্ডনের এক দ্বীপে দুই কিং, একজনের নাম ভিভ, অন্যজন চার্লস এক দ্বীপে দুই কিং, একজনের নাম ভিভ, অন্যজন চার্লস হকি মাঠের অপূর্ণ স্বপ্ন আর ক্রিকেটের বিশ্বজয়ী সাম্রাজ্য: অন্য এক শাহরুখ খানের গল্প হকি মাঠের অপূর্ণ স্বপ্ন আর ক্রিকেটের বিশ্বজয়ী সাম্রাজ্য: অন্য এক শাহরুখ খানের গল্প ছয় পেসার নিয়ে বাংলাদেশের অপেক্ষায় দক্ষিণ আফ্রিকা ছয় পেসার নিয়ে বাংলাদেশের অপেক্ষায় দক্ষিণ আফ্রিকা
advertisement

জাতিসংঘের মহাসচিব পদে একজন নারীর প্রার্থিতা এবং একটি পুরোনো পরীক্ষা

জাতিসংঘের মহাসচিব পদে একজন নারীর প্রার্থিতা এবং একটি পুরোনো পরীক্ষা
লানা জাকি নুসাইবার প্রার্থিতা নতুন আলোচনার জন্ম দিয়েছে—একজন নারী কি জাতিসংঘের নেতৃত্বে নতুন দৃষ্টিভঙ্গি আনতে পারেন?
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

যে প্রতিষ্ঠানের জন্ম যুদ্ধের ধ্বংসস্তূপ থেকে, তার নেতৃত্বের সার্থকতা শেষ পর্যন্ত মাপা হয় কত মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া থেকে রক্ষা পেল, সেই হিসাবে।জাতিসংঘের মহাসচিবের পদ তাই একই সঙ্গে বিপুল মর্যাদার এবং গভীর অসহায়ত্বের। তাঁকে পৃথিবীর বিবেকের ভাষায় কথা বলতে হয়, অথচ সেই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রগুলোকে বাধ্য করার ক্ষমতা তাঁর হাতে থাকে না।

এই বৈপরীত্যের মধ্যেই লানা জাকি নুসাইবার প্রার্থিতা নতুন আলোচনার জন্ম দিয়েছে—একজন নারী কি জাতিসংঘের নেতৃত্বে নতুন দৃষ্টিভঙ্গি আনতে পারেন? আর ব্যক্তির পরিবর্তন কতটা বদলাতে পারে ক্ষমতার পুরোনো কাঠামো?নুসাইবা এখনো মহাসচিব নন। সংযুক্ত আরব আমিরাত তাঁকে ২১ অক্টোবর মনোনীত করেছে এবং ২৭ অক্টোবর তাঁর প্রার্থিতা নিয়ে জাতিসংঘে উন্মুক্ত সংলাপ অনুষ্ঠিত হয়েছে। নিরাপত্তা পরিষদের সুপারিশের পর সাধারণ পরিষদ মহাসচিব নিয়োগ করে।

ফলে তাঁর সম্ভাব্য বিজয়ের তাৎপর্য আলোচনা করা যায়, কিন্তু নিয়োগ সম্পন্ন হয়েছে বলা যায় না।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

জেলহত্যা দিবস আজ

জেলহত্যা দিবস আজ
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

আজ ৩ নভেম্বর জেলহত্যা দিবস। ১৯৭৫ সালের ৩ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি শোকাবহ দিন হয়ে আছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় সেদিন রাতের অন্ধকারে হত্যা করা হয় মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামানকে।ওই নির্মম ঘটনার আড়াই মাস আগে একই বছরের ১৫ আগস্ট সপরিবার হত্যা করা হয় বাংলাদেশের স্বাধীনতার প্রধান নেতা ও তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

সেই হত্যাকাণ্ডের পর বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ এই চার সহকর্মীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আজ টিভিতে যা দেখবেন (৩ নভেম্বর ২০২৬)

আজ টিভিতে যা দেখবেন (৩ নভেম্বর ২০২৬)
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডের ম্যাচ চলছে। চ্যাম্পিয়নস লিগের চতুর্থ ম্যাচ উইকের প্রথম দিন আজ।

ম্যাচ আছে বার্সেলোনা, পিএসজি, বায়ার্ন, ইন্টার ও আতলেতির।জাতীয় ক্রিকেট লিগসিলেট–চট্টগ্রামসকাল ৯–৩০ মি., বিসিবি ইউটিউবময়মনসিংহ–খুলনাসকাল ৯–৩০ মি., বিসিবি ইউটিউবঢাকা–বরিশালসকাল ৯–৩০ মি., বিসিবি ইউটিউবরংপুর–রাজশাহীসকাল ৯–৩০ মি., বিসিবি ইউটিউবউয়েফা চ্যাম্পিয়নস লিগশাখতার–স্পোর্তিং সিপিরাত ১১–৪৫ মি., সনি স্পোর্টস ১গালাতাসারাই–স্টুটগার্টরাত ১১–৪৫ মি., সনি স্পোর্টস ২বার্সেলোনা–অ্যাস্টন ভিলারাত ২টা, সনি স্পোর্টস ১আতলেতিকো–বায়ার্নরাত ২টা, সনি স্পোর্টস ২ম্যান ইউনাইটেড–রোমারাত ২টা, ট্যাপম্যাডভিয়ারিয়াল–পিএসজিরাত ২টা, ট্যাপম্যাডফেইনুর্ড–ইন্টার মিলানরাত ২টা, ট্যাপম্যাড

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন