advertisement

যশোর বোর্ডে ৫৫ ভাগ শিক্ষার্থী পাস করেননি, কমেছে জিপিএ-৫

যশোর বোর্ডে ৫৫ ভাগ শিক্ষার্থী পাস করেননি, কমেছে জিপিএ-৫
যশোরে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের উচ্ছ্বাস। শনিবার দুপুরে
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

যশোর শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় ৫৫ শতাংশের বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন, পাসের হার ৪৪ দশমিক ৯২ শতাংশ। একই সঙ্গে ফলাফলের সর্বোচ্চ সূচক জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে। এবার জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২২৮ জন পরীক্ষার্থী। গত বছর ৫ হাজার ৯৯৫ জন জিপিএ–৫ পেয়েছিলেন। ইংরেজি ও আইসিটি বিষয়ে খারাপ করায় এমন ফল হয়েছে বলে দাবি সংশ্লিষ্ট ব্যক্তিদের। তবে বিষয়টিকে ফল বিপর্যয় বলতে নারাজ বোর্ডের কর্মকর্তারা।

যশোর শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক আবদুল মতিন সাংবাদিকদের বলেন, ‘এটি ফলাফল বিপর্যয় নয়; এটি সঠিক মূল্যায়নের প্রতিফলন। আমরা শিক্ষার গুণগত মান বা কোয়ালিটি নিশ্চিত করার ওপর জোর দিচ্ছি।’যশোর শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার খুলনা বিভাগের ১০টি জেলার ৫৭০টি কলেজের ১ লাখ ১২ হাজার ৭৯১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে পাস করেছেন ৫০ হাজার ৬৬৮ জন, পাসের হার ৪৪ দশমিক ৯২ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৫০ দশমিক ২০ শতাংশ।

অর্থাৎ, গত বছরের তুলনায় এবার পাসের হার ৫ শতাংশ কমেছে।ফল বিপর্যয়ের কারণ জানতে চাইলে যশোরের ঝিকরগাছা উপজেলার আকিজ কলেজিয়েট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামরুজ্জামান বলেন, এখন শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে না আসার একধরনের অসুস্থ প্রবণতা আছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

এইচএসসিতে পাসে শীর্ষে বিজ্ঞানের শিক্ষার্থীরা এইচএসসিতে পাসে শীর্ষে বিজ্ঞানের শিক্ষার্থীরা একঝলক (৩১ অক্টোবর ২০২৬) একঝলক (৩১ অক্টোবর ২০২৬) সারা দেশের কোমর ভাঙা, তাই দেশ মেরামত করতে হবে সারা দেশের কোমর ভাঙা, তাই দেশ মেরামত করতে হবে মশার লার্ভা খেয়ে শেষ করে দেশি যে ৩ মাছ মশার লার্ভা খেয়ে শেষ করে দেশি যে ৩ মাছ সাংবাদিক আলিফ হত্যা: প্রধান সন্দেহভাজন তাজুলের দুই সহযোগী গ্রেপ্তার সাংবাদিক আলিফ হত্যা: প্রধান সন্দেহভাজন তাজুলের দুই সহযোগী গ্রেপ্তার
advertisement

ঢাকায় রাত ১টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত ১টার মধ্যে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

স্থানীয় নির্বাচন ঘিরে টানাপোড়েনে জামায়াত-এনসিপি

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

জাতীয় নির্বাচনের সময় জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যে যে ঐক্য গড়ে উঠেছিল, তা এখন স্থানীয় সরকার নির্বাচন ঘিরে টানাপোড়েনের মধ্যে পড়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

যুক্তরাষ্ট্রকে ‘অকল্পনীয়’ জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ইরানে যেকোনো ধরনের হামলা হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ‘অকল্পনীয়’ জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আলী আবদোল্লাহি...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন