দক্ষিণ আফ্রিকা: ৩২৯ ও ৩৮৭। অস্ট্রেলিয়া: ৪২৯ ও ১১১। ফল: দক্ষিণ আফ্রিকা ১৭৬ রানে জয়ী।টানা ১২ ওভার মেডেন। লাঞ্চের পর প্রথম এক ঘণ্টায় মাত্র ৩ রান। টেস্ট বাঁচাতে আর কী করতে পারতেন প্যাট কামিন্সরা!ড্র করলেই টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান অক্ষুণ্ন থাকত অস্ট্রেলিয়ার। সিরিজও শেষ হতো ১–১ সমতায়। কিন্তু কেপটাউনে শেষ দিনের মঞ্চটা যেন সাজানো ছিল দক্ষিণ আফ্রিকার জন্যই।কাগিসো রাবাদার শুরুর ধাক্কা, এরপর সাইমন হারমারের ঘূর্ণি।
তাতেই অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস শেষ মাত্র ১১১ রানে। ১৭৬ রানের জয়ে সিরিজও ২–১ ব্যবধানে জিতে নিয়েছে টেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকা। সঙ্গে অস্ট্রেলিয়াকে সরিয়ে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের ১ নম্বর জায়গাটাও নিজেদের করে নিয়েছে প্রোটিয়ারা।পঞ্চম দিনে জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ছিল ২২৮ রান, হাতে ১০ উইকেট। আগের দিন উইকেটে খুব বেশি টার্ন না থাকায় জয়ের স্বপ্নও দেখছিল সফরকারীরা।
কিন্তু সেই স্বপ্নে প্রথম আঘাতটা করেন রাবাদা।দিনের প্রথম ওভারেই ম্যাট রেনশ ও মার্নাস লাবুশেনকে ফেরান দক্ষিণ আফ্রিকার এই পেসার।
সূত্র: প্রথম আলো

পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন সাবিনা-কৃষ্ণাদের টাঙ্গাইল
ফখরের সেঞ্চুরির পর মিনহাজের ঝোড়ো ব্যাটিং, ত্রিদেশীয় সিরিজ জিতল পাকিস্তান
চেলসির কাছে হেরে আরও বিপদে ইউনাইটেড এবং ক্যারিক
দ্বিতীয় টেস্টের দলে অমিত হাসান, বাদ মুমিনুল
চার দিনও লাগল না বাংলাদেশের হারতে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন