advertisement

গ্রোটো গুহাতেও সময় কাটিয়েছেন এই যুগল

গ্রোটো গুহাতেও সময় কাটিয়েছেন এই যুগল
ইতালির ক্যাপ্রিতে ছুটি কাটাতে গিয়ে প্রেমিকা সমীক্ষাকে বিয়ের প্রস্তাব দেন আয়ুষ্মান। অভিনেতার ইনস্টাগ্রাম থেকে
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

বলিউড অভিনেত্রী অর্চনা পুরান সিং ও অভিনেতা পারমিত শেঠির ছোট ছেলে আয়ুষ্মান শেঠি বাগ্‌দান সেরেছেন দীর্ঘদিনের প্রেমিকা সমীক্ষা শেঠির সঙ্গে। ইতালির ক্যাপ্রিতে ছুটি কাটাতে গিয়ে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন আয়ুষ্মান। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের রোমান্টিক মুহূর্তের ছবি প্রকাশ্যে আসার পর খবরটি আলোচনায় এসেছে।

ক্যাপ্রির নীল জলরাশি আর খাড়া পাহাড়ের মনোরম পটভূমিতে আয়ুষ্মানকে এক হাঁটু গেড়ে বসে আংটির বাক্স হাতে সমীক্ষাকে বিয়ের প্রস্তাব দিতে দেখা যায়। সমীক্ষার মুখে তখন হাসি। বাগ্‌দানের পর দুজনের আনন্দঘন মুহূর্তগুলোও ছবিতে ধরা পড়েছে। ইতালির বিখ্যাত ব্লু গ্রোটো গুহাতেও সময় কাটিয়েছেন এই যুগল। গুহার উজ্জ্বল নীল পানির মধ্যে কাঠের নৌকায় বসে হাসিমুখে ছবি তুলেছেন তাঁরা। আরেকটি ছবিতে নৌকার সামনের দিকে বসে দুজনকে চুম্বন করতে দেখা যায়।

অন্য একটি ছবিতে সমীক্ষা নিজের হাতে পরা হীরার আংটি দেখিয়েছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

হোগলাবুনিয়া থেকে তাসভির... হোগলাবুনিয়া থেকে তাসভির... চলচ্চিত্রকার জাফর পানাহির আবারও কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্ত চলচ্চিত্রকার জাফর পানাহির আবারও কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্ত ‘সহজ মানুষ’-এর আনুশেহ কেন বড় মঞ্চে নেই? ‘সহজ মানুষ’-এর আনুশেহ কেন বড় মঞ্চে নেই? ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিকি মিনাজের সম্পর্কটা কী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিকি মিনাজের সম্পর্কটা কী যৌন আবেদননির্ভর উপস্থাপনা ঠেকাতে না পেরে জাহ্নবীর আফসোস যৌন আবেদননির্ভর উপস্থাপনা ঠেকাতে না পেরে জাহ্নবীর আফসোস
advertisement

এসএসসির নির্বাচনী পরীক্ষার প্রশ্নফাঁস, চুয়াডাঙ্গায় অফিস সহায়ক কারাগারে

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

শাহজামালের বিরুদ্ধে সাবেক প্রধান শিক্ষকদের স্বাক্ষর জাল করে মাস্টার রোলে নিয়োগ, শিক্ষার্থী ভর্তি ও শিফট পরিবর্তনসংক্রান্ত অনিয়মের অভিযোগ....

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ঢাকার দুই সিটি করপোরেশনে বড় নিয়োগ হচ্ছে

ঢাকার দুই সিটি করপোরেশনে বড় নিয়োগ হচ্ছে
ঢাকার দুই সিটি করপোরেশানের লোগো
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

দৈনিক মজুরি ভিত্তিতে প্রায় সাড়ে তিন হাজার জনবল নিয়োগ দেবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। এর মধ্যে অস্থায়ী ভিত্তিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ২ হাজার ২৬ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ১ হাজার ৪০৪ জনকে নিয়োগ দেওয়া হবে। মূলত বর্জ্য অপসারণ, পরিচ্ছন্নতা ও মশকনিধন কার্যক্রম পরিচালনার জন্য এই ৩ হাজার ৪৩০ জনকে নিয়োগ দেওয়া হচ্ছে।

দুই সিটিতে এই নিয়োগের প্রস্তাবে ১২ অক্টোবর অনুমোদন দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।তবে এই নিয়োগপ্রক্রিয়ায় যাতে কোনো ধরনের অনিয়ম না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে দুই সিটি করপোরেশনকে চিঠি দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

চিঠিতে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, নিয়োগে কোনো অনিয়ম হলে তার দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই নিতে হবে।দুই সিটি করপোরেশনকে দেওয়া চিঠিতে বলা হয়, জরুরি প্রয়োজনে প্রকৃত চাহিদার আলোকেই কেবল দৈনিক মজুরি ভিত্তিতে জনবল নিয়োগ করতে হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

হানিফসহ চার আসামির অপরাধ কী, মৃত্যুদণ্ড ছাড়াও তাঁরা কী কী সাজা পেলেন

হানিফসহ চার আসামির অপরাধ কী, মৃত্যুদণ্ড ছাড়াও তাঁরা কী কী সাজা পেলেন
মাহবুব উল আলম হানিফ
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একই মামলার অপর তিন আসামিকে দেওয়া হয়েছে আমৃত্যু সশ্রম কারাদণ্ড।

দণ্ডিত এই চার আওয়ামী লীগ নেতার স্থাবর সম্পদের অর্ধেক বাজেয়াপ্ত করার আদেশও দেওয়া হয়েছে।বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন। এ ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

আমৃত্যু কারাদণ্ড পাওয়া তিনজন হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সদর উদ্দিন খান, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী এবং কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন