মিছে সুখের চিহ্ন নিয়ে হৃদয়ে কবর খুঁড়ে পৃথিবীর পথে কারা যেন এগিয়ে আসে মরা ফুল হাতে হাসি হাসি চোখে কাঁদো কাঁদো মুখে জল-ডাঙায় হেলেদুলে পেঙ্গুইন হুড পরে অমরাবতীতে কারা যেন আসে শুকনো পাতার নীরব জাগরণ নিয়ে; মায়ানীড়ে খেয়া ভাসাতে গিয়ে যদি আবার মনে পড়ে বেদনাসিক্ত আত্মার বসবাস শূন্যলোকের কোথায়.... গহিন কোনো বনে না নীলিমার মনে,আরে এ তো স্মৃতিতে অম্লান কোনো মানুষের পাণ্ডুলিপি যার প্রেম- সংসার স্বজন-বন্ধু পঞ্চইন্দ্রিয় পুড়ে হয়েছে জলে ভাসা সাদা ছাই,শতাব্দীর পর শতাব্দী ধরে সময়ের সঙ্গী হয়ে ছাই হয়ে যাওয়া আঙুল ধরে এ জগৎ তার ক্ষয় দেখতে অভ্যস্ত,শতাব্দীর পর শতাব্দী ধরে দিগন্তের কাছে হাঁটু গেড়ে বসে এ জগৎ তার গা থেকে নক্ষত্রের পতন দেখতে অভ্যস্ত;ভালো মানুষগুলো কাছে থাকে না থাকলেও থাকে খুব কম সময়ের জন্যে।দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা।
ই-মেইল: dp@prothomalo.com
সূত্র: প্রথম আলো

ইসরায়েলের নির্বাচনে বাইরের হস্তক্ষেপের তদন্ত হচ্ছে
নেতানিয়াহুর জোট ছেড়ে বিরোধী জোটে যেতে আগ্রহী ইউটিজে
ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহুর পরাজয় দাবি ও অন্যান্য খবর
নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে জোটের আহ্বান মার্কিন ইহুদিদের
ট্রাম্প কি মধ্যবর্তী নির্বাচনে কোণঠাসা হয়ে পড়ছেন?

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন