পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-২-এর চুল্লিপাত্রে (রিঅ্যাক্টর প্রেশার ভেসেল) লোডিংয়ের জন্য পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু করেছে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রসাটম।
রসাটম ফুয়েল ডিভিশনের অধীন নভোসিবির্স্ক (নাভআসিবিরস্ক) কেমিক্যাল কনসেন্ট্রেটস প্ল্যান্টে তৈরি এই জ্বালানি অ্যাসেম্বলির প্রথম চালানটি একটি বিশেষ কার্গো ফ্লাইটে সম্প্রতি বাংলাদেশে এসে পৌঁছেছে।রসাটমের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে রূপপুরের ইউনিট-১-এর প্রথম রিফুয়েলিংয়ের জন্য প্রয়োজনীয় ফ্রেশ জ্বালানি সাইবেরিয়া থেকে বাংলাদেশে আসে।
চুল্লিপাত্রের প্রথম জ্বালানি চক্র শেষ হওয়ার পর এই রিফুয়েলিং হওয়ার কথা রয়েছে।রূপপুর প্রকল্প সূত্র জানিয়েছে, দ্বিতীয় ইউনিটের জ্বালানির প্রথম চালানটি গত সোমবার ঢাকায় পৌঁছানোর পর কড়া নিরাপত্তায় মঙ্গলবার রূপপুর প্রকল্প এলাকায় নিয়ে যাওয়া হয়।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রূপপুর সাইটে পৌঁছানোর পর জ্বালানি কনটেইনারগুলো একটি নির্দিষ্ট ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল সংরক্ষণাগারে স্থানান্তর করা হয়েছে।
সূত্র: প্রথম আলো