জাতীয় বেতন স্কেল–২০২৬ অনুযায়ী চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সরকারি কর্মচারীদের বেতন–ভাতা দেওয়া হবে।
এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।গতকাল বুধবার (২৮ অক্টোবর ২০২৬) অর্থ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে ২০২৬ সালের ১ জুলাই থেকে নতুন বেতন স্কেল কার্যকরের পর চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মচারীদের বেতন নির্ধারণ, প্রযোজ্য ভাতা ও পেনশন–সংক্রান্ত বিভিন্ন শর্ত তুলে ধরা হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ প্রজাতন্ত্রের বিভিন্ন অসামরিক পদে জনস্বার্থে চুক্তিভিত্তিক নিয়োজিত ব্যক্তিদের বেতন–ভাতা ও অন্যান্য সুবিধা নির্ধারণে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।১ জুলাইয়ের আগে জাতীয় বেতন স্কেল, ২০১৫–এর আওতাভুক্ত বিভিন্ন গ্রেডে চুক্তিভিত্তিক নিয়োজিত কর্মচারীদের মধ্যে যাঁদের চুক্তির মেয়াদ ১ জুলাই–পরবর্তী সময় পর্যন্ত অব্যাহত আছে, সরকারের সঙ্গে চুক্তি সংশোধন সাপেক্ষে তাঁদের ক্ষেত্রে জাতীয় বেতন স্কেল, ২০২৬ অনুযায়ী বেতন নির্ধারণের নিয়ম অনুসরণপূর্বক ১ জুলাই থেকে তাঁদের বেতন অনুরূপ গ্রেড ও ধাপে নির্ধারিত হবে।
তাঁরা ১ জুলাই থেকে চাকরি (বেতন ও ভাতা) আদেশ, ২০২৬ অনুযায়ী বর্ধিত হারে বেতন এবং সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী তাঁদের ক্ষেত্রে প্রযোজ্য ভাতা প্রাপ্য হবেন।প্রাথমিকে শিক্ষকতায় প্রকৌশলী-চিকিৎসক–এমফিল-পিএইচডিসহ ৩০ ধরনের...
সূত্র: প্রথম আলো

বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু: চালকের আসনে থাকা কিশোরের জামিন মঞ্জুর
পিএইচপির পর এবার ইডিকে টুতে গুরুতর নিরাপত্তাত্রুটির সন্ধান, ঝুঁকিতে লাখো সার্ভার
‘নেতার পক্ষ ছেড়েছিল, সেই শোধ নিতে ছেলের প্রাণটাই কেড়ে নিল’
২০ বছর পর সার্জেন্ট পদে ৮৪ ও এসআই পদে ১৬২ জন যোগ দিচ্ছেন
আমার কাছে নিউট্রিনো ততটাই বাস্তব, যতটা বাস্তব সামনে রাখা কফির কাপটা—ফ্রান্সিস হ্যালজ...

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন