প্রথম স্ত্রীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক থাকা অবস্থায় আপন শ্যালিকাকে বিয়ে করা ভুল হয়েছে বলে জানিয়েছেন নওগাঁর আলোচিত সেই যুবক (৩৫)। প্রথম স্ত্রীর ছোট বোনকে বিয়ে করায় গত সোমবার রাতে ওই যুবক ও তাঁর দুই স্ত্রীর মুখে চুনকালি মাখিয়ে এবং মারধর করে এলাকাছাড়া করা হয়েছিল। পরে ফেসবুক লাইভে এসে তিনি ক্ষমা চান এবং দুই স্ত্রীর মধ্যে একজনকে তালাক দেওয়ার ঘোষণা দেন।গতকাল মঙ্গলবার রাতে নিজের ফেসবুক আইডি থেকে লাইভ করে ওই যুবক এ ঘোষণা দেন।
তিনি দাবি করেন, আপন শ্যালিকাকে বিয়ে করার বিষয়ে ইসলামের বিধান তিনি জানতেন না। অজ্ঞতার কারণে তাঁর এমন ভুল হয়েছে। এ জন্য তিনি সবার কাছে ক্ষমা চান। এখন থেকে সমাজ ও পরিস্থিতি বিবেচনায় নিয়ে জীবন পরিচালনা করবেন।দুই স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে যাওয়ার পর সোমবার রাত ১০টার দিকে সেখানে জড়ো হন স্থানীয় বাসিন্দারা।
একপর্যায়ে তাঁদের মারধর করে মুখে চুনকালি মাখিয়ে এবং গলায় জুতার মালা পরিয়ে এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হয়।দুই স্ত্রীর মধ্যে একজনকে তালাক দেওয়ার ঘোষণাও দেন এই যুবক।
সূত্র: প্রথম আলো

ছাত্রদল নেতা খুন: এমপির ছেলের ঘনিষ্ঠ প্রবাসীর শপিংমলে হামলা-লুটপাট
অভিযানে জব্দ করা ইলিশ মাদ্রাসার কথা বলে বাসায় নিয়ে গেলেন শিক্ষক
দক্ষিণি কনে সাজে মেহজাবীন, দেখুন ৯টি ছবি
নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
দিনে রেকি, রাতে বাড়িতে ঢুকে মা–মেয়ের গলায় অস্ত্র ধরে ডাকাতি

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন