advertisement

নলকূপের গর্তে দেড় দিন ধরেই জ্বলছে আগুন, গ্যাসের মজুত শেষ হওয়ার অপেক্ষা

নলকূপের গর্তে দেড় দিন ধরেই জ্বলছে আগুন, গ্যাসের মজুত শেষ হওয়ার অপেক্ষা
কক্সবাজারের উখিয়ায় গভীর নলকূপ খননের সময় মাটির নিচ থেকে বেরিয়ে আসা গ্যাসের আগুন জ্বলছেই। কখন থামবে জানেনা কেউ। আজ বেলা তিনটার দিকে তোলা
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়ায় গভীর নলকূপ খননের সময় মাটির নিচ থেকে বেরিয়ে আসা গ্যাসের আগুন জ্বলছেই। গতকাল মঙ্গলবার সকাল সাতটার দিকে ইনানী মেরিন ড্রাইভের ছোট ব্রিজসংলগ্ন এলাকায় মোস্তফা সিকদারের বাড়ির আঙিনায় আগুনের সূত্রপাত হয়। আজ বুধবার বেলা তিনটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি।

বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানির (বাপেক্স) বিশেষজ্ঞ দল বলছে, মাটির নিচে গ্যাসের মজুত শেষ না হওয়া পর্যন্ত আগুন জ্বলতে দিতে হবে। এ ছাড়া আর কোনো উপায় নেই। জোর করে আগুন নেভানোর চেষ্টা করলে গ্যাস অন্য দিক দিয়ে বেরিয়ে বড় বিপদ ঘটাতে পারে।স্থানীয় সূত্র জানায়, গতকাল বিকেল পাঁচটার পর থেকে আগুনের তীব্রতা বাড়তে থাকে। আজ বুধবারও তা অব্যাহত রয়েছে।

এর আগে বালু ও পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ফায়ার সার্ভিস ও পুলিশ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা মঞ্চনাটক পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা মঞ্চনাটক স্তন ক্যানসার মানেই অপসারণ নয়, দ্রুত শনাক্ত হলে নিরাময় সম্ভব স্তন ক্যানসার মানেই অপসারণ নয়, দ্রুত শনাক্ত হলে নিরাময় সম্ভব শাইখুল হিন্দের শেষ বার্তা শাইখুল হিন্দের শেষ বার্তা অতিরিক্ত মানসিক চাপে কি মাথার চুল এক রাতে পেকে যেতে পারে অতিরিক্ত মানসিক চাপে কি মাথার চুল এক রাতে পেকে যেতে পারে ফ্রান্সে আন্দোলনে মুসলিমদের কেন ‘ভিলেন’ বানানো হচ্ছে ফ্রান্সে আন্দোলনে মুসলিমদের কেন ‘ভিলেন’ বানানো হচ্ছে
advertisement

ইসরায়েলে ৮৫.৬ শতাংশ ভোট গণনা শেষ: কোন দল কত আসনে এগিয়ে?

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ইসরায়েলের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের হালনাগাদ ফল অনুযায়ী, ৮৫ দশমিক ৬ শতাংশ ভোট গণনা শেষে নেতানিয়াহুর জোট ৫৩টি আসন পেয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার দাবিতে জামায়াতের বিক্ষোভ

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টন ও বায়তুল মোকাররমে লগি-বৈঠার তাণ্ডব ও হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

অভিবাসী শ্রমিকের অধিকার সুরক্ষায় শক্তিশালী ট্রেড ইউনিয়ন গড়ার আহ্বান

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

অভিবাসী শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং শক্তিশালী ট্রেড ইউনিয়ন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন শ্রমিক নেতারা। তারা বলেছেন, বিদেশে কাজ করতে গিয়ে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন