কুমিল্লার দাউদকান্দিতে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে সিএনজিচালিত অটোরিকশায় আগুন লেগে পাঁচ যাত্রী দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশপথে এ ঘটনা ঘটে।দগ্ধ ব্যক্তিরা হলেন চাঁদপুরের কচুয়া উপজেলার বিতারা গ্রামের বিল্লাল হোসেন (৮০), আয়েশা বেগম (৬০), ইয়াছমিন আক্তার (৩০), মো. আলম (৫০) ও মনিরা আক্তার (৫)।
তাঁদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে বিল্লাল হোসেন, আয়েশা বেগম ও ইয়াছমিন আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. রাশেদ আলম প্রথম আলোকে বলেন, আগুনে দগ্ধ পাঁচজনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
ওই তিনজনের শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে গেছে।পরিবার সূত্রে জানা গেছে, বিতারা গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে মনিরা আক্তার বাড়িতে খেলার সময় নাকে একটি ছোট কাঠি ঢুকিয়ে ফেলে।
সূত্র: প্রথম আলো

পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা মঞ্চনাটক
স্তন ক্যানসার মানেই অপসারণ নয়, দ্রুত শনাক্ত হলে নিরাময় সম্ভব
শাইখুল হিন্দের শেষ বার্তা
অতিরিক্ত মানসিক চাপে কি মাথার চুল এক রাতে পেকে যেতে পারে
ফ্রান্সে আন্দোলনে মুসলিমদের কেন ‘ভিলেন’ বানানো হচ্ছে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন