advertisement

ইসরায়েলে আরব দলগুলো এবার রেকর্ড আসন জিততে পারে

ইসরায়েলে আরব দলগুলো এবার রেকর্ড আসন জিততে পারে
একটি নির্বাচনী প্রচারের সমাবেশে রাআম দলের প্রধান মনসুর আব্বাস
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ইসরায়েলে গতকাল মঙ্গলবার ভোটের পর বুথফেরত জরিপে দেশটির আরব দলগুলোর ১৯টি আসনে জয়ী হতে পারে বলে আভাস পাওয়া গেছে। এবার ফিলিস্তিনি বংশোদ্ভূত ইসরায়েলিদের ভোট দেওয়ার হার কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ ছিল। বুথফেরত জরিপের তথ্য বলছে, আরবদের নেতৃত্বাধীন প্রধান দল ‘জয়েন্ট লিস্ট’ এবং ‘রাআম’ বা ইউনাইটেড আরব লিস্ট এসব আসন জিততে পারে।

ইসরায়েলের চ্যানেল ১২ গতকাল জানিয়েছে, বুথফেরত জরিপ অনুযায়ী, ফিলিস্তিনি ইসরায়েলি নাগরিকদের মধ্যে এবার ভোট দেওয়ার হার প্রায় ৮০ শতাংশ—যা ১৯৯৯ সালের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে।ইসরায়েলে সরকার গড়ার মতো সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কেউ, এখন কী হবে, প্রধানমন্ত্রী কে হবেনরাআম বা ইউনাইটেড আরব লিস্টের নেতা মনসুর আব্বাস বলেন, তিনি আশা করছেন, চূড়ান্ত নির্বাচনী ফলাফলে তাঁর দলসহ নেতানিয়াহুবিরোধী জোট সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন পাবে।আব্বাসের দল রাআম বর্তমানে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে পাঁচটি আসন ধরে রেখেছে।

২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত ইসরায়েলে যে জোট সরকার ক্ষমতায় ছিল, তাঁর দল সেই জোটেও যোগ দিয়েছিল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

মোদি–আদানির সম্পর্ক আর দুর্নীতির অভিযোগ নিয়ে নির্মিত তথ্যচিত্র প্রকাশে আদালতের নিষেধাজ্ঞা মোদি–আদানির সম্পর্ক আর দুর্নীতির অভিযোগ নিয়ে নির্মিত তথ্যচিত্র প্রকাশে আদালতের নিষেধ... স্পেনে দ্রুত গতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৩০ স্পেনে দ্রুত গতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৩০ দিল্লিতে অনুষ্ঠেয় এসসিও সম্মেলনে পাকিস্তানকে আমন্ত্রণ জানাল ভারত দিল্লিতে অনুষ্ঠেয় এসসিও সম্মেলনে পাকিস্তানকে আমন্ত্রণ জানাল ভারত ভোট গণনা ৭৬%: আরব দলগুলোর শক্তি বাড়ছে, ৫৪ আসনেই আটকে নেতানিয়াহু ভোট গণনা ৭৬%: আরব দলগুলোর শক্তি বাড়ছে, ৫৪ আসনেই আটকে নেতানিয়াহু ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচনে সরকার গঠনে অনিশ্চয়তা, কেউ পাচ্ছে না সংখ্যাগরিষ্ঠতা ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচনে সরকার গঠনে অনিশ্চয়তা, কেউ পাচ্ছে না সংখ্যাগরিষ্ঠতা
advertisement

বিশ্ববিদ্যালয়গুলোকে দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্ব দিতে হবে: রাষ্ট্রপতি

বিশ্ববিদ্যালয়গুলোকে দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্ব দিতে হবে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করে ইস্টার্ন ইউনিভার্সিটির প্রতিনিধিদল। বঙ্গভবন, ঢাকা, ২৮ অক্টোবর ২০২৬
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশ্বমানের কর্মমুখী ও কারিগরি শিক্ষায় গুরুত্ব দিয়ে দক্ষ জনশক্তি গড়ার লক্ষ্যে কাজ করতে দেশের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশের বেকারত্ব সমস্যা নিরসনে উচ্চশিক্ষাসহ সর্বস্তরে কর্মমুখী, কারিগরি ও প্রকৌশল শিক্ষায় গুরুত্ব দেওয়ার বিকল্প নেই। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অত্যাধুনিক ডিজিটাল প্রযুক্তিকে অগ্রাধিকার দিয়ে উচ্চশিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে।

বঙ্গভবনে আজ বুধবার ইস্টার্ন ইউনিভার্সিটির প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসসকে এ তথ্য জানিয়েছেন।প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ও ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মো. ইসমাইল জবিউল্লাহর নেতৃত্বে প্রতিনিধিদলে অন্যদের মধ্যে ছিলেন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শাফায়েত মোহাম্মদ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ আহমদ সোবহানী, বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবুল কাশেম হায়দার এবং বোর্ড সদস্য ও সাবেক চেয়ারম্যান আবুল খায়ের চৌধুরী।সাক্ষাৎকালে প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে তাঁর দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানায় এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও অন্যান্য ক্ষেত্রে অর্জিত অগ্রগতি ও আন্তর্জাতিক মান বজায় রাখতে গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে অবহিত করে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

চাকরিতে উন্নতি

চাকরিতে উন্নতি
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

চাকরিতে উন্নতিজাহিন: জানিস, আমি আগে যেখানে কাজ করতাম, সেখানে আমার ওপরে পঞ্চাশজন কাজ করত। এখন যেখানে কাজ করি, সেখানে আমার নিচে পঞ্চাশজন কাজ করে।সাদিদ: তাহলে তো অল্প দিনেই তুই খুব উন্নতি করে ফেলেছিস।জাহিন: আরে না বন্ধু, আগে আমার অফিস ছিল একতলায়, এখন আমার অফিস তিনতলায়।হোজ্জার কৌতুকসার্কাস দলদর্শকের অভাবে ছোট সার্কাস দলটির খুব দুরবস্থা। সার্কাস দলের মালিক ঠিক করলেন, দল ভেঙে দেবেন।

তাই নিজের তাঁবুতে ডাকলেন দলের সব কর্মী আর খেলোয়াড়কে। ডেকে বললেন, ‘দেখো, আর লোকসান দিয়ে “শো” করার কোনো মানে হয় না। আমি আজ দল ভেঙে দিচ্ছি। তবে এখনই সবার বেতন বুঝিয়ে দিতে পারছি না। হাতে একদম পয়সা নেই। এখন পয়সা পাবে মাত্র তিনজন। ডাকু, যে একটা কিলে থান ইট গুঁড়িয়ে দেয়; স্যামসন, যে তিনটে ক্লাউনকে মাথার ওপর তুলে আছাড় মারে; আর গামা, যে চোখ বুজে ছোরা ছোড়ে টার্গেটের দিকে।’কিআ নিয়ে কৌতুকহাস্যরসের তিন কৌতুক

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

দোষারোপ না করে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ দরকার: সড়ক পরিবহনমন্ত্রী

দোষারোপ না করে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ দরকার: সড়ক পরিবহনমন্ত্রী
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। মন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধের দায়িত্ব কোনো একক ব্যক্তি, প্রতিষ্ঠান বা মন্ত্রণালয়ের নয়। সড়ক পরিবহন খাতের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত উদ্যোগ ছাড়া এ সমস্যার টেকসই সমাধান সম্ভব নয়।

সরকার, পরিবহনমালিক, শ্রমিক, চালক, যাত্রী এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

আজ বুধবার রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।সড়কে মানুষের প্রাণহানি রোধে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে উল্লেখ করে শেখ রবিউল আলম বলেন, এ ক্ষেত্রে একে অপরের ওপর দায় চাপানোর সংস্কৃতি থেকে বেরিয়ে এসে সমন্বিতভাবে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন