আকাশে শরতের রেশ যেন তখনো কাটেনি। এমনি রৌদ্রজ্জ্বল দিনে ২৩ অক্টোবর ভৈরব পৌর শহরের ব্লু বার্ড স্কুল প্রাঙ্গণে সাধারণ জ্ঞান প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। ঝলমলে রোদে উৎসবমুখর পরিবেশে অংশ নেয় ২৮টি স্কুলের দুই শতাধিক শিক্ষার্থী।বহুনির্বাচনী পদ্ধতিতে তিনটি গ্রুপে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘ক’ গ্রুপে চতুর্থ ও পঞ্চম শ্রেণি, ‘খ’ গ্রুপে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি এবং ‘গ’ গ্রুপে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়।
জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় আয়োজন। এরপর প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা প্রতিযোগিতার নিয়মকানুন ও পরীক্ষা সম্পর্কে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন।সাধারণ জ্ঞান প্রতিযোগিতাপরীক্ষা শেষে ফল প্রকাশের অপেক্ষার সময়টুকুও ছিল আনন্দে ভরপুর। এ পর্ব সঞ্চালনা করেন বন্ধু প্রিয়াংকা। এতে অংশ নেন ভৈরব বন্ধুসভার বন্ধু ও প্রতিযোগী শিক্ষার্থীরা। বন্ধুসভার সাংস্কৃতিক সম্পাদক মোশারফ রাব্বী ও বন্ধু তুহিন গান পরিবেশন করেন।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও গান ও কবিতা আবৃত্তি করে।সাধারণ জ্ঞান আয়োজনের পাশাপাশি চলছিল বন্ধু সংগ্রহ কার্যক্রম।
সূত্র: প্রথম আলো

‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারী জামিন পেলেন
কক্সবাজারে সৈকতে ১২ ‘বর্জ্যমানব’, কী বার্তা দিলেন তাঁরা
দুর্নীতি-হয়রানির অভিযোগে ভূমি অফিসে তালা দেওয়ার হুঁশিয়ারি বিএনপি নেতা জাহেদ চৌধুরীর
মানবতাই হলো মানুষের জীবনের একমাত্র সত্য
হেমিংওয়ের ‘দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি’ নিয়ে পাঠচক্রের আসর

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন