advertisement

দ্রুতগতিতে চলছিল পর্যটকবাহী বাস, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল সড়কে, আহত ২০

দ্রুতগতিতে চলছিল পর্যটকবাহী বাস, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল সড়কে, আহত ২০
সড়কে উল্টে যাওয়া বাস। আজ সকালে চট্টগ্রামের চন্দনাইশে
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

চট্টগ্রামের চন্দনাইশে নিয়ন্ত্রণ হারিয়ে সৌদিয়া পরিবহনের যাত্রীবাহী একটি বাস সড়কে উল্টে গেছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। তাঁদের বেশির ভাগ কক্সবাজারগামী পর্যটক বলে জানিয়েছে পুলিশ। আজ বুধবার ভোর পাঁচটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বাগিচাহাটের উত্তর খানদীঘি শিকারিপাড়া এলাকায় এ দুর্ঘটনা হয়।পুলিশ জানায়, বাসটি দ্রুতগতিতে চলছিল। এটি গতকাল মঙ্গলবার রাতে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়েছিল।

দ্রুতগতির কারণে এটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়।

এ ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয় বাসিন্দা ও হাইওয়ে পুলিশের সদস্যরা।জানতে চাইলে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার প্রথম আলোকে বলেন, স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ আহত ব্যক্তিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

গাজীপুর কর অঞ্চলে চাকরি, পদ ৩৪ গাজীপুর কর অঞ্চলে চাকরি, পদ ৩৪ মুক্তিযুদ্ধের বীরত্বসূচক খেতাব হলো ৪টি মুক্তিযুদ্ধের বীরত্বসূচক খেতাব হলো ৪টি কুড়িগ্রামে শীতের সকালে সিঁদুরে মৌটুসির দেখা কুড়িগ্রামে শীতের সকালে সিঁদুরে মৌটুসির দেখা মালয়েশিয়া যেতে ইচ্ছুক কর্মীদের মেডিক্যাল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু মালয়েশিয়া যেতে ইচ্ছুক কর্মীদের মেডিক্যাল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু অফিস থেকে হেঁটে বাসায় যাচ্ছিলেন যুবক, ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত অফিস থেকে হেঁটে বাসায় যাচ্ছিলেন যুবক, ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত
advertisement

ঢামেকে অ্যাম্বুলেন্স ‎মালিকদের ধর্মঘটে জিম্মি রোগী ও স্বজনরা

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

গুরুতর অসুস্থ রোগীকে অন্য হাসপাতালে নিতেও চরম বিপাকে পড়তে হচ্ছে। বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘটের কারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এমন দুর্ভোগের চিত্র...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বরিশালে হাসপাতালে খুলে পড়ল চলন্ত ফ্যান

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

বরিশালের মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের অপেক্ষমাণ স্থানে চলন্ত সিলিং ফ্যান খুলে পড়েছে। এ ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছে দুই শিশু...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বিশ্বসেরা গুগল রেটিং অর্জন করেছে টরন্টোর বাংলাদেশ কনস্যুলেট জেনারেল

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

টরন্টোর বাংলাদেশ কনস্যুলেট জেনারেল তিন হাজারের বেশি রিভিউয়ের ভিত্তিতে গুগল ম্যাপে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন