বাংলাদেশের প্রথাগত রাজনৈতিক ইতিহাসে ক্ষমতার পালাবদল, নির্বাচন, সরকার গঠন কিংবা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের উত্থান-পতনের বিবরণই অধিক মাত্রায় পরিলক্ষিত হয়। চিন্তার অভ্যাসকে আশ্রয় করে রচিত এসব ইতিহাসে প্রায়ই উপেক্ষিত থেকে যায় গণতন্ত্রের বিকাশ ও সংকট, নাগরিক অধিকারের প্রশ্ন, রাজনৈতিক নেতৃত্বের চরিত্র, সাংবিধানিক প্রতিষ্ঠানের ভূমিকা এবং ব্যক্তিমানুষের আশা-হতাশা, প্রাপ্তি ও বেদনার বহুমাত্রিক চিত্র।
ইতিহাসের এই জটিল ও দ্বন্দ্বময় বাস্তবতাকে একজন প্রত্যক্ষদর্শী, অংশীজন ও সক্রিয় রাজনীতিকের অভিজ্ঞতার আলোকে পাঠ করার সুযোগ করে দিয়েছে ব্যারিস্টার মওদুদ আহমদের চলমান ইতিহাস: জীবনের কিছু সময় কিছু কথা: ১৯৯১ থেকে ২০১৯ গ্রন্থটি। এটি তাঁর আত্মজীবনীমূলক রচনার দ্বিতীয় খণ্ড।
ব্যক্তিগত স্মৃতির সঙ্গে জাতীয় রাজনীতির ঘটনাপ্রবাহ, সাংবিধানিক সংকট, বিচার বিভাগের ভূমিকা এবং গণতন্ত্রের ক্রমাবনতির বিবরণ সংযুক্ত হওয়ায় বইটি স্মৃতিকথার পরিসর অতিক্রম করে বাংলাদেশের সমকালীন ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ আকরগ্রন্থের মর্যাদা লাভ করেছে।মওদুদ আহমদ বাংলাদেশের রাজনীতিতে এক বহুমাত্রিক ও বিতর্কিত ব্যক্তিত্ব।
সূত্র: প্রথম আলো

গাজীপুর কর অঞ্চলে চাকরি, পদ ৩৪
মুক্তিযুদ্ধের বীরত্বসূচক খেতাব হলো ৪টি
কুড়িগ্রামে শীতের সকালে সিঁদুরে মৌটুসির দেখা
মালয়েশিয়া যেতে ইচ্ছুক কর্মীদের মেডিক্যাল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু
অফিস থেকে হেঁটে বাসায় যাচ্ছিলেন যুবক, ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন