আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ইংরেজি, ১২ কার্তিক ১৪৩৩ বাংলা, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ইংরেজি, ১২ কার্তিক ১৪৩৩ বাংলা, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
‘বঙ্গোপসাগর শিল্প প্রবৃদ্ধি বলয়’ (বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট-বিগ-বি) ধারণাকে সম্প্রসারিত করে ‘অভিন্ন সমৃদ্ধির জন্য বিগ-বি’ (BIG-B for Shared Prosperity) নামে নতুন কৌশলগত সহযোগিতা উদ্যোগ গ্রহণে একমত হয়েছেন...
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কার্তিক শীল (৩৫) নামের এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে নগরের গাছা থানার বড়বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।কার্তিক গাজীপুর নগরের কুনিয়া পাঁচর চৌধুরী মার্কেট এলাকার সুশীল চন্দ্র শীলের ছেলে এবং ফ্যাশন মেকার ইন্টারন্যাশনাল নামের একটি পোশাক কারখানার ফিনিশিং বিভাগের শ্রমিক ছিলেন।ঘটনার পরপরই ঘটনাস্থলে যান ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে কাজ করা সংগঠন বাংলাদেশ ইয়ুথ রেভোল্যুশনের গাছা এলাকার আহ্বায়ক রাকিব খান।
তিনি বলেন, কারখানায় কাজ শেষে রাত সাড়ে ১১টার দিকে কুনিয়া তারগাছ এলাকার অফিস থেকে হেঁটে পাশের ভাড়া বাসায় যাচ্ছিলেন কার্তিক।
সূত্র: প্রথম আলো
আকাশে শরতের রেশ যেন তখনো কাটেনি। এমনি রৌদ্রজ্জ্বল দিনে ২৩ অক্টোবর ভৈরব পৌর শহরের ব্লু বার্ড স্কুল প্রাঙ্গণে সাধারণ জ্ঞান প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। ঝলমলে রোদে উৎসবমুখর পরিবেশে অংশ নেয় ২৮টি স্কুলের দুই শতাধিক শিক্ষার্থী।বহুনির্বাচনী পদ্ধতিতে তিনটি গ্রুপে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘ক’ গ্রুপে চতুর্থ ও পঞ্চম শ্রেণি, ‘খ’ গ্রুপে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি এবং ‘গ’ গ্রুপে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়।
জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় আয়োজন। এরপর প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা প্রতিযোগিতার নিয়মকানুন ও পরীক্ষা সম্পর্কে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন।সাধারণ জ্ঞান প্রতিযোগিতাপরীক্ষা শেষে ফল প্রকাশের অপেক্ষার সময়টুকুও ছিল আনন্দে ভরপুর। এ পর্ব সঞ্চালনা করেন বন্ধু প্রিয়াংকা। এতে অংশ নেন ভৈরব বন্ধুসভার বন্ধু ও প্রতিযোগী শিক্ষার্থীরা। বন্ধুসভার সাংস্কৃতিক সম্পাদক মোশারফ রাব্বী ও বন্ধু তুহিন গান পরিবেশন করেন।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও গান ও কবিতা আবৃত্তি করে।সাধারণ জ্ঞান আয়োজনের পাশাপাশি চলছিল বন্ধু সংগ্রহ কার্যক্রম।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন