শিশুরা বড় হওয়ার সঙ্গে সঙ্গে নিজেদের পছন্দ-অপছন্দ সম্পর্কে সচেতন হতে শুরু করে। একই সঙ্গে তৈরি হয় স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার আগ্রহ। তবে এ সময়ও কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারা মা-বাবার মতামত ও সহযোগিতা চায়। তবে সব সময় যে তা গ্রহণ করবে তেমনটাও কিন্তু নয়।সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মা-বাবার মতামত চাইলেও অনেক সময় তারা তা গ্রহণ করে না‘মা, আজকের অনুষ্ঠানে কোন পোশাকটা পরলে ভালো লাগবে?’ মায়ের কাছে জানতে চাইল ছোট্ট রাফা।
দুটি পোশাকের মধ্যে একটি বেছে দিলেন মা। কিন্তু তার উত্তর, ‘না, এটা পরব না।’ মা অন্য একটি পোশাক দেখালেন। সেটিও পছন্দ হলো না। অথচ কিছুক্ষণ পর দেখা গেল, সে নিজেই প্রথম পোশাকটি পরে তৈরি হচ্ছে। এমন ঘটনা অনেক মা-বাবার কাছেই পরিচিত। সন্তান কোনো বিষয়ে তাঁদের মতামত জানতে চায়, কিন্তু পরামর্শ পাওয়ার পরই তা প্রত্যাখ্যান করে। কখনো খাবার বেছে নেওয়া, কখনো ঘুরতে যাওয়ার জায়গা ঠিক করা, আবার কখনো খেলনা কেনার সময়ও এমন আচরণ করে।
এতে মা-বাবা ভাবতে পারেন, নিজের সিদ্ধান্ত সন্তান নিজেই যদি নিতে চায়, তাহলে তাঁদের কাছে জানতে চাওয়ার প্রয়োজন কী?নিজের পছন্দ বুঝতে শেখাধরা যাক, সন্তান বিকেলে বাইরে ঘুরতে যেতে চায়।
সূত্র: প্রথম আলো

রাজধানীতে ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা
পরিবার বলছে, হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, আঘাতের চিহ্ন পায়নি পুলিশ
উত্তরায় চীনা নাগরিকেরা কেন লাইভ করেন?
এয়ারগান দিয়ে পাখি শিকার করছিলেন, বাধা দেওয়ায় যুবককে গুলি
উত্তরায় চীনা নাগরিকেরা কেন লাইভ করেন?

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন