সচিবালয়ে চাকরি করেন মনোয়ারা বেগম। পরিবার নিয়ে থাকেন মিরপুর–১৪ নম্বরে। আজ শুক্রবার ছুটির দিনে তিন বছর বয়সী মেয়েকে নিয়ে এসেছিলেন ‘আদিবাসী খাদ্য ও শস্য মেলায়’। এক স্টল থেকে আরেক স্টলে ঘুরছেন তিনি, কোথাও পাচ্ছেন না মাশরুম-হলুদ ফুল। মেলা শুরুর ঘণ্টাখানেকের মধ্যে সব শেষ!মনোয়ারা বেগম প্রথম আলোকে বলেন, ‘আমার দুটি শিশুবাচ্চা আছে। বাজার থেকে ওদের জন্য যখন কেনাকাটা করি, বারবার মনে হয় ওদের বিষ কিনে খাওয়াচ্ছি।
এ মেলায় আমি প্রতিবছর আসি, বাজার করি। একটা বিশ্বাস আছে, পাহাড়ের জুমচাষিদের এসব ফল-সবজি আমাদের সমতল থেকে অনেকাংশে নিরাপদ।’ রাজধানীর মিরপুরে শুরু হয়েছে দুই দিনব্যাপী পঞ্চম ‘আদিবাসী খাদ্য ও শস্য মেলা।’ আজ মিরপুর–১৩ নম্বরে পার্বত্য বৌদ্ধ সংঘ কমপ্লেক্স প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়।
উন্নয়ন সংগঠন নাগরিক উদ্যোগ ও ‘আদিবাসী সুহৃদদের’যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলায় পাহাড় ও সমতলের বিভিন্ন জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী খাবার, শস্য ও নানা পণ্যের পসরা বসেছে।
সূত্র: প্রথম আলো

দেশের মানুষ আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
ফরমের নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ
সৌরজগতে নতুন বামন গ্রহের সন্ধান
মার্কো রুবিও আর ট্রাম্প প্রশাসনে থাকতে চাইছেন না, কিন্তু কেন
ইজিবাইকচালকের মেয়ের অদম্য জয়যাত্রা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন