advertisement

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা আরোপ

ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন স্থাপনা ও কর্মক্ষেত্রে মোবাইল ফোন, ক্যামেরা কিংবা যেকোনো প্রযুক্তিগত যন্ত্র দিয়ে ছবি তোলা, ভিডিও ধারণ ও সরাসরি সম্প্রচার (লাইভ স্ট্রিমিং) নিষিদ্ধ করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (ডিজিসিএ)...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ট্রাম্পের ভরাডুবির পর রিপাবলিকানদের নেতৃত্বে থাকতে চান না স্পিকার জনসন ট্রাম্পের ভরাডুবির পর রিপাবলিকানদের নেতৃত্বে থাকতে চান না স্পিকার জনসন হাসপাতালে ভর্তি প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফ হাসপাতালে ভর্তি প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফ সড়ক দুর্ঘটনায় নিহত হলে সর্বনিম্ন ৫ লাখ, আহতরা পাবেন ১ লাখ টাকা সড়ক দুর্ঘটনায় নিহত হলে সর্বনিম্ন ৫ লাখ, আহতরা পাবেন ১ লাখ টাকা দেওয়ালে ‘ফিরছি আবার ডিসেম্বরে’ লেখার ঘটনায় ছয় ছাত্রী শনাক্ত দেওয়ালে ‘ফিরছি আবার ডিসেম্বরে’ লেখার ঘটনায় ছয় ছাত্রী শনাক্ত নিজেদের ইসলামি দল বললেও দলীয় মনোগ্রাম থেকে ‘আকিমুদ দ্বীন’ বাদ দিয়েছে নিজেদের ইসলামি দল বললেও দলীয় মনোগ্রাম থেকে ‘আকিমুদ দ্বীন’ বাদ দিয়েছে
advertisement

বুকে ব্যথা অনুভব করার পর হাসপাতালে শ্রমমন্ত্রী

বুকে ব্যথা অনুভব করার পর হাসপাতালে শ্রমমন্ত্রী
শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীকে আজ শুক্রবার বেলা সোয়া একটার দিকে সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মন্ত্রীর ঘনিষ্ঠজন জুরেজ আবদুল্লাহ গুলজার প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।জুরেজ আবদুল্লাহ বলেন, সকালে মন্ত্রী তাঁর নির্বাচনী এলাকা সিলেট-৪ আসনের কোম্পানীগঞ্জ উপজেলার কয়েকটি উন্নয়নমূলক কাজ ও কর্মসূচিতে যোগ দেন। দুপুর পৌনে ১২টার দিকে তিনি বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন।

এরপরই তাঁকে দ্রুততার সঙ্গে সিলেট নগরে নিয়ে আসা হয়। এ সময় মন্ত্রীকে নগরের আখালিয়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।জুরেজ আবদুল্লাহ আরও জানান, বর্তমানে মন্ত্রী আশঙ্কামুক্ত বলে চিকিৎসকেরা জানিয়েছেন। তবে তিনি হাসপাতালেই পূর্ণ বিশ্রামে রয়েছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সন্তান আপনার পরামর্শ প্রত্যাখ্যান করলেও কেন মেনে নেবেন, জেনে নিন

সন্তান আপনার পরামর্শ প্রত্যাখ্যান করলেও কেন মেনে নেবেন, জেনে নিন
সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মা-বাবার মতামত চাইলেও অনেক সময় তারা তা গ্রহণ করে না
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

শিশুরা বড় হওয়ার সঙ্গে সঙ্গে নিজেদের পছন্দ-অপছন্দ সম্পর্কে সচেতন হতে শুরু করে। একই সঙ্গে তৈরি হয় স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার আগ্রহ। তবে এ সময়ও কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারা মা-বাবার মতামত ও সহযোগিতা চায়। তবে সব সময় যে তা গ্রহণ করবে তেমনটাও কিন্তু নয়।সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মা-বাবার মতামত চাইলেও অনেক সময় তারা তা গ্রহণ করে না‘মা, আজকের অনুষ্ঠানে কোন পোশাকটা পরলে ভালো লাগবে?’ মায়ের কাছে জানতে চাইল ছোট্ট রাফা।

দুটি পোশাকের মধ্যে একটি বেছে দিলেন মা। কিন্তু তার উত্তর, ‘না, এটা পরব না।’ মা অন্য একটি পোশাক দেখালেন। সেটিও পছন্দ হলো না। অথচ কিছুক্ষণ পর দেখা গেল, সে নিজেই প্রথম পোশাকটি পরে তৈরি হচ্ছে। এমন ঘটনা অনেক মা-বাবার কাছেই পরিচিত। সন্তান কোনো বিষয়ে তাঁদের মতামত জানতে চায়, কিন্তু পরামর্শ পাওয়ার পরই তা প্রত্যাখ্যান করে। কখনো খাবার বেছে নেওয়া, কখনো ঘুরতে যাওয়ার জায়গা ঠিক করা, আবার কখনো খেলনা কেনার সময়ও এমন আচরণ করে।

এতে মা-বাবা ভাবতে পারেন, নিজের সিদ্ধান্ত সন্তান নিজেই যদি নিতে চায়, তাহলে তাঁদের কাছে জানতে চাওয়ার প্রয়োজন কী?নিজের পছন্দ বুঝতে শেখাধরা যাক, সন্তান বিকেলে বাইরে ঘুরতে যেতে চায়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নিরাপদ খাদ্যের খোঁজে মাটির কাছে ফেরা: পাবনায় ৮ প্রাকৃতিক কৃষক ও কৃষি প্রতিষ্ঠান পেলেন ব্যতিক্রমী সম্মাননা

নিরাপদ খাদ্যের খোঁজে মাটির কাছে ফেরা: পাবনায় ৮ প্রাকৃতিক কৃষক ও কৃষি প্রতিষ্ঠান পেলেন ব্যতিক্রমী সম্মাননা
শিশু–কিশোরদের পরিবেশনায় কৃষি বিষয়ক জারি গান
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

নিরাপদ খাদ্যের নিশ্চয়তা শুধু উৎপাদনের পরিমাণে নয়, নির্ভর করে মাটির সুস্বাস্থ্য ও চাষের পদ্ধতির ওপরও। এই ভাবনা থেকেই পাবনায় আটজন প্রাকৃতিক কৃষক ও কৃষি প্রতিষ্ঠানকে সম্মাননা দিয়েছে বিকে ফাউন্ডেশন। প্রাকৃতিক কৃষির চর্চাকে উৎসাহিত করতেই ছিল এই ব্যতিক্রমী আয়োজন।“আমি আমার মাকে ঠিক যতটুকু ভালোবাসি, মাটিকেও ততটুকু ভালোবাসি।

ফসল আবাদের নামে মাটির ক্ষতি হয়—এমন কোনো উপকরণ ব্যবহার করি না।”টাঙ্গাইলের মধুপুরের কৃষক সানোয়ার হোসেনের এই কথায় ফুটে ওঠে মাটির প্রতি তাঁর ভালোবাসা ও দায়বদ্ধতা। রাসায়নিক সার ও কীটনাশকনির্ভর কৃষিব্যবস্থার বিপরীতে দাঁড়িয়ে তিনি বেছে নিয়েছেন প্রাকৃতিক কৃষির পথ।

তাঁর মতো কৃষকদের চর্চাকে স্বীকৃতি দিতে এবং নিরাপদ খাদ্য উৎপাদনে অন্যদের উৎসাহিত করতে পাবনায় দেশের আটজন প্রগতিশীল কৃষক ও প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে ‘প্রাকৃতিক কৃষি সম্মাননা ১৪৩৩’।৩১ অক্টোবর পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার দয়ালনগর বাহারুন্নেচ্ছা পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে বিকে ফাউন্ডেশনের উদ্যোগে এই সম্মাননা দেওয়া হয়।কেন এই ব্যতিক্রমী উদ্যোগ?শিশু–কিশোরদের পরিবেশনায় কৃষি বিষয়ক জারি গানআয়োজক ও বিকে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এমএ বাতেন খানের ভাষ্য, “অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহারে খাদ্যনিরাপত্তা মারাত্মকভাবে বিপন্ন হচ্ছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন