advertisement

উয়েফার চাপে ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখাতে রাজি ফিফা

উয়েফার চাপে ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখাতে রাজি ফিফা
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

বিশ্বকাপ আয়োজনের অংশীদারত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করতে সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ব্যর্থ পরিকল্পনার ‘মূল নথিপত্র’ নিজেদের কাউন্সিল–সদস্যদের জন্য উন্মুক্ত করার কথা জানিয়েছে ফিফা। তবে এসব নথিপত্র দেখার ক্ষেত্রে ‘কঠোর পর্যালোচনামূলক নীতিমালা’র কড়াকড়ি থাকবে।ফিফার এই সিদ্ধান্ত এল গত মাসে উয়েফা চাপ দেওয়ার পর।

ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা গতকালের মধ্যে বিতর্কিত ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) প্রস্তাবের বিস্তারিত প্রকাশ করতে এবং এর সুশাসন ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াসম্পর্কিত তালিকাভুক্ত প্রশ্নের জবাব দিতে ফিফাকে সময় বেঁধে দিয়েছিল।এর আগে ফিফা কাউন্সিলের বৈঠকে ইনফান্তিনো এই বাতিল হওয়া পরিকল্পনার জন্য ক্ষমা চান।

তবে সেই পরিকল্পনাটি কীভাবে তৈরি করা হয়েছিল, সে বিষয়ে ইনফান্তিনো কোনো পূর্ণাঙ্গ ব্যাখ্যা দিতে পারেননি এবং উয়েফার কাছে প্রশ্নগুলো লিখিতভাবে জমা দেওয়ার অনুরোধ করেছিলেন।গতকাল উয়েফার বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে ফিফার সেক্রেটারি জেনারেল ম্যাথিয়াস গ্রাফস্ট্রোম সংস্থাটির সিদ্ধান্ত গ্রহণকারী সদস্যদের কাছে চিঠি পাঠান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

নিজের সেঞ্চুরির চেয়ে দলের জয়ই মুখ্য নিজের সেঞ্চুরির চেয়ে দলের জয়ই মুখ্য আনন্দ নিয়েই ক্রিকেট খেলি আনন্দ নিয়েই ক্রিকেট খেলি ইয়োরকার নাকি বাউন্সার—নাহিদের পছন্দ ইয়োরকার নাকি বাউন্সার—নাহিদের পছন্দ একনজরে টেস্ট ক্রিকেটে সর্বকালের সেরা ১০ কিংবদন্তি ক্রিকেটার একনজরে টেস্ট ক্রিকেটে সর্বকালের সেরা ১০ কিংবদন্তি ক্রিকেটার একনজরে টেস্ট ক্রিকেটে সর্বকালের সেরা ১০ কিংবদন্তি ক্রিকেটার একনজরে টেস্ট ক্রিকেটে সর্বকালের সেরা ১০ কিংবদন্তি ক্রিকেটার
advertisement

দিনাজপুরে শুরু হচ্ছে ৩ দিনের ইজতেমা

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

দিনাজপুরে অষ্টমবারের মতো শুরু হচ্ছে জেলা ইজতেমা। শুক্রবার (৬ নভেম্বর) থেকে শুরু হয়ে চলবে রোববার (৮ নভেম্বর) পর্যন্ত। ওইদিন আখেরি মোনাজাতের...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘অনেকগুলো বউ আমাকে ছেড়ে চলে গেছে’, সংসার নিয়ে প্রসেনজিৎ

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

তিন দশকের বেশি সময় ধরে ওপার বাংলার চলচ্চিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। দীর্ঘ অভিনয়জীবনে নানা চরিত্রে দর্শকের সামনে হাজির....

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

অবহেলায় স্মৃতিচিহ্ন, ৫৩ বছরেও মেলেনি শহীদ মর্যাদা

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

আজ ৪ নভেম্বর বগুড়ার ধুনট উপজেলা গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীর নারকীয় হত্যাযজ্ঞে প্রাণ হারায় নিরীহ ২৮ বাঙালি।...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন