advertisement

উইকেটে ঘাস থাকুক বা না থাকুক, বোলারদের আতঙ্কের নাম এখন অভিষেক

উইকেটে ঘাস থাকুক বা না থাকুক, বোলারদের আতঙ্কের নাম এখন অভিষেক
অভিষেক শর্মা
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

একসময় তাঁকে নিয়ে সমালোচকদের একটা বাঁধা কথা ছিল। ব্যাটিংয়ের জন্য আদর্শ উইকেট পেলেই নাকি তাঁর ব্যাট কথা বলে। বোলারদের শাসন করেন। উইকেটে একটু ঘাস থাকলে কিংবা বল নড়াচড়া করলেই সেই দাপট উধাও! ক্রিকেটের ভাষায় যাকে বলে ‘ফ্ল্যাট ট্র্যাক বুলি’। অভিষেক শর্মা এখন সেই সমালোচকদের মুখ বন্ধ করে দেওয়ার মিশনে নেমেছেন। ব্যাট দিয়ে। এমন ব্যাটিং করছেন যে বোলারদের কাছে তাঁর বাঁ হাতটা রীতিমতো আতঙ্কের নাম হয়ে উঠেছে।

মঙ্গলবার ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৮ বলে ১১৩ রানের ইনিংসটি যেমন। ৯টি চার, ১১টি ছক্কা। অর্থাৎ ২০টি বাউন্ডারি থেকেই ১০২ রান! এই বিধ্বংসী সেঞ্চুরিতে টি-টুয়েন্টি ব্যাটসম্যানদের বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানও ফিরে পেয়েছেন ভারতের ২৬ বছর বয়সী বাঁহাতি।ভারতীয় ক্রিকেটে এখন নতুন তারকার আগমনী সংগীত।

রোহিত শর্মা ও বিরাট কোহলিদের ক্যারিয়ার যখন গোধূলিবেলায়, তখন নতুন প্রজন্মের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল হয়ে উঠছেন অভিষেক।প্রবীণ ক্রীড়া সাংবাদিক শারদা উগ্রা তো তাঁকে ভারতের নতুন ক্রিকেট আইডলই মনে করছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

নিরাপত্তা উদ্বেগের মধ্যে এএফসি চ্যাম্পিয়নস লিগের স্কোয়াডে নেই রোনালদো নিরাপত্তা উদ্বেগের মধ্যে এএফসি চ্যাম্পিয়নস লিগের স্কোয়াডে নেই রোনালদো অস্ট্রেলিয়ার ক্রিকেট এখন ‘আন–অস্ট্রেলিয়ান’, ‘ভয়ানক ও অপরিণত’ অস্ট্রেলিয়ার ক্রিকেট এখন ‘আন–অস্ট্রেলিয়ান’, ‘ভয়ানক ও অপরিণত’ মেসির দুর্দান্ত গোলে জয় ইন্টার মায়ামির, হেডে অ্যাসিস্টও করলেন মেসির দুর্দান্ত গোলে জয় ইন্টার মায়ামির, হেডে অ্যাসিস্টও করলেন আজ টিভিতে যা দেখবেন (২ নভেম্বর ২০২৬) আজ টিভিতে যা দেখবেন (২ নভেম্বর ২০২৬) ১৪ বছর পর অ্যানফিল্ড জয় করে শীর্ষে আর্সেনাল ১৪ বছর পর অ্যানফিল্ড জয় করে শীর্ষে আর্সেনাল
advertisement

দুই পোশাক কারখানায় ১০২ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

কম মূল্যে রপ্তানি দেখানোসহ বিভিন্ন অনিয়মের মাধ্যমে দুই পোশাক কারখানা ১০২ কোটি ৫৭ লাখ ১৩ হাজার ১২৮ টাকার রাজস্ব ফাঁকি দিয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

টেকনাফের সংযোগ সড়কে চরম জনদুর্ভোগ

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং-শামলাপুর সংযোগ সড়কটি বারবার সংস্কার করা হলেও নিম্নমানের কাজের কারণে তা খানাখন্দে ভরে গেছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আমরা বিধ্বস্ত হতে যাচ্ছি: ফ্লোরিডায় উড়োজাহাজ আছড়ে পড়ার আগে পাইলটের শেষ কথা

আমরা বিধ্বস্ত হতে যাচ্ছি: ফ্লোরিডায় উড়োজাহাজ আছড়ে পড়ার আগে পাইলটের শেষ কথা
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আবাসিক এলাকায় লিয়ারজেট ৬০ উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার পর সড়কে ছড়িয়ে পড়ে ধ্বংসাবশেষ
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডার একটি আবাসিক এলাকায় গতকাল রোববার ৯ জন আরোহী নিয়ে বাণিজ্যিক একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। ব্যস্ত একটি সড়কের পাশের বাড়িঘর থেকে সামান্য দূরে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছিল। মার্কিন পরিবহনমন্ত্রী বলেছেন, উড়োজাহাজে থাকা সবাই নিহত হয়েছেন।উড়োজাহাজের আরোহী যাত্রী ধারণ করা ভিডিওতে সেই ভয়াবহ মুহূর্তটি ধরা পড়েছে। বাহামাগামী উড়োজাহাজটি আকাশ থেকে ছিটকে সড়কের পাশে আছড়ে পড়ে বিস্ফোরিত হয়।

সড়কে তৈরি হওয়া বড় গর্তের চারপাশে পিচ ও কংক্রিটের টুকরোর মধ্যে আগুনের শিখা জ্বলছিল। আশপাশের প্রত্যক্ষদর্শী বাসিন্দারা বলছেন, আবাসিক এলাকা থেকে মাত্র কয়েক ফুট এবং সড়কে চলাচলরত যানবাহন থেকে ইঞ্চি পরিমাপ দূরে উড়োজাহাজটি আছড়ে পড়েছে।

দুর্ঘটনাস্থলটি ঘন কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল।পরিবহনমন্ত্রী শন ডাফি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে লিখেছেন, লিয়ারজেট ৬০ মডেলের উড়োজাহাজটিটি দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে পাম বিচ কাউন্টিতে বিধ্বস্ত হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন