নাটোরে ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যা ও সামাজিক যোগাযোগমাধ্যমে নাটোর-৪ আসনের বিএনপির সংসদ সদস্য (এমপি) আবদুল আজিজকে নিয়ে অশ্লীল ভিডিও ছড়িয়ে পড়ার বিষয়ে কেন্দ্রকে লিখিতভাবে জানানোর সিদ্ধান্ত নিয়েছিল জেলা বিএনপি। গত শুক্রবার (৩০ অক্টোবর) নাটোর জেলা বিএনপি বিশেষ সভা করে এ সিদ্ধান্ত নিয়েছিল। তবে পাঁচ দিন হয়ে গেলেও জেলা বিএনপি কেন্দ্রকে লিখিতভাবে কিছুই জানায়নি।
আজ মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলন করে জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান অভিযোগ করেছেন, জেলা কমিটির আহ্বায়কসহ কিছু সদস্য এ ব্যাপারে কেন্দ্রকে কিছুই জানাতে চান না। তাঁদের এই মনোভাব কমিটির অনেককেই হতাশ করেছে। জেলা বিএনপি সূত্রে জানা গেছে, গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যাকাণ্ড নিয়ে গত শুক্রবার সকালে জেলা পরিষদ কার্যালয়ে জেলা বিএনপির বিশেষ সভা আহ্বান করা হয়।
আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে ওই সভায় ১৮ জন সদস্য অংশ নেন।
সূত্র: প্রথম আলো

বই, গাছ আর মানবিকতার বার্তা নিয়ে গ্রামের পথে পথে মামুন
ঘুষের এক লাখ টাকাসহ গ্রেপ্তার ভূমি অফিসের সার্ভেয়ার আসাদুল কারাগারে
অর্থনীতিতে চাপ বাড়ছে, কী করতে হবে
শিক্ষার্থীদের দেওয়া তালা ভেঙে অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার করল ছাত্রদল
বিছানাকান্দি থেকে লক্ষণছড়ার পথে হেঁটে চলা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন