advertisement

চাঁদপুরে ছোট ভাই ও তাঁর স্ত্রীর মারধরে প্রতিবন্ধী বড় ভাইয়ের মৃত্যুর অভিযোগ

চাঁদপুরে ছোট ভাই ও তাঁর স্ত্রীর মারধরে প্রতিবন্ধী বড় ভাইয়ের মৃত্যুর অভিযোগ
শাহজাহান পাটোয়ারী
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

চাঁদপুর সদর উপজেলায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই ও তাঁর স্ত্রীর মারধরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইয়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার নিজগাছতলা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তিরা পলাতক।নিহত শাহজাহান পাটোয়ারী সদর উপজেলার নিজগাছতলা গ্রামের বাসিন্দা।

তিনি সরকারি প্রতিবন্ধী ভাতা পেতেন।এলাকার লোকজনের ভাষ্য, দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে শাহজাহানের সঙ্গে তাঁর ছোট ভাই শাহ আলম পাটোয়ারীর বিরোধ চলছিল। এর জের ধরে শাহ আলম ও তাঁর স্ত্রী হাসিনা আক্তার প্রায়ই শাহজাহানকে মারধর করতেন। সোমবার সন্ধ্যায়ও তাঁরা শাহজাহানকে মারধর করেন। পরে তাঁকে বাড়ির পাশের একটি বাঁশঝাড়ে ফেলে রাখা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে চাঁদপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।বাগাদী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জাকির হোসেন এই খবরের সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, শাহজাহান দৃষ্টিপ্রতিবন্ধী ও সরকারি ভাতাভোগী ছিলেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

বাংলাদেশের সংবিধানের গণতন্ত্র প্রতিবন্ধক বৈশিষ্ট্য বাংলাদেশের সংবিধানের গণতন্ত্র প্রতিবন্ধক বৈশিষ্ট্য একই গলির তিন বাসা: বেতন বাড়বে কোথা থেকে? একই গলির তিন বাসা: বেতন বাড়বে কোথা থেকে? ডিবিসি কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে ডিবিসি কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে তৃতীয় ভাষা চালুর আগে প্রস্তুতি কতটুকু তৃতীয় ভাষা চালুর আগে প্রস্তুতি কতটুকু হল্টারনেক স্টেটমেন্ট ব্লাউজে দেওয়ালি লুকে আলিয়া হল্টারনেক স্টেটমেন্ট ব্লাউজে দেওয়ালি লুকে আলিয়া
advertisement

দুদকের অভিযোগ চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার করা রিটের ওপর শুনানি হয়েছে। আগামী ১১ নভেম্বর এ বিষয়ে আদেশের দিন ধার্য করেছেন আদালত...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণে নতুন উদ্যোগ পদক্ষেপের

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

দেশে ছাদভিত্তিক সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণে নতুন উদ্যোগ নিয়েছে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র। নবায়নযোগ্য জ্বালানি খাতে দুই দশকের বেশি সময়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সাধারণ মানুষের কাছে সৌরবিদ্যুতের সুবিধা পৌঁছে দিতে কাজ করছে সংস্থাটি...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পিচ দেখে একাদশ বদলে বাজিমাত ক্যারিবীয়দের, এবার বাংলাদেশও তা করবে?

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

‘ড্যারেন, প্রথম টেস্টের একদম শেষ মুহূর্তে একাদশে বদল এনেছিলে’, প্রশ্নের শুরুটা শুনেই হেসে ফেলেন ওয়েস্ট ইন্ডিজ হেড কোচ ড্যারেন স্যামি। ওই বদল যে ওয়েস্ট ইন্ডিজকে ম্যাচে এগিয়ে দিয়েছিল সেটা তো দেখাই গিয়েছে। সিলেট টেস্টেও একাদশ চূড়ান্ত করতে একদম শেষ মুহূর্ত পর্যন্তই অপেক্ষা করতে চান এই ক্যারিবিয় কোচ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন