advertisement

কথা রেখেছে চীন, দেখায়নি রিয়াল মাদ্রিদের খেলা

কথা রেখেছে চীন, দেখায়নি রিয়াল মাদ্রিদের খেলা
রোববার রাতে রেসিংয়ের বিপক্ষে খেলে রিয়াল মাদ্রিদ
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

হুমকি দিয়েছিল চীন। কথা রেখেছে তারা। বাস্তবায়ন করেছে সেই হুমকির।রোববার রাতে লা লিগায় রেসিং ও রিয়াল মাদ্রিদের ম্যাচ দেখায়নি চীনের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল সিসিটিভি। শুধু সিসিটিভি নয়, দেশটির ডিজিটাল প্ল্যাটফর্ম মিগুতেও ম্যাচটি প্রচার করা হয়নি। এএফপির সাংবাদিকেরা বিষয়টি নিশ্চিত করেছেন।মাও সে-তুংকে নিয়ে রিয়াল ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পের মন্তব্য থেকেই এই সংকটের শুরু।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমবাপ্পের একটি সাক্ষাৎকার ছড়িয়ে পড়ে। সেখানে নিজের দেখা সবচেয়ে মজার ইন্টারনেট মিমের কথা বলেন ফরাসি তারকা।এমবাপ্পে জানান, ওই মিমে তাঁর মুখ বসানো হয়েছিল ‘চীনের এক স্বৈরশাসকের’ ছবিতে। সরাসরি নাম না নিলেও মিমটিতে চীনের সাবেক নেতা মাও সে-তুংয়ের ছবি ছিল। এমবাপ্পের এই মন্তব্যে চীনে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়।বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)।

সিসিটিভির তত্ত্বাবধায়ক সংস্থাটি সোমবার লা লিগার সম্প্রচার সাময়িক বন্ধের ঘোষণা দেয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

কেন অবসর নিলেন ম্যাক্সওয়েল কেন অবসর নিলেন ম্যাক্সওয়েল ‘এবার আমাদেরই জেতা উচিত’, সাফে ২৩ বছরের খরা কাটানো নিয়ে আত্মবিশ্বাসী ডুলি ‘এবার আমাদেরই জেতা উচিত’, সাফে ২৩ বছরের খরা কাটানো নিয়ে আত্মবিশ্বাসী ডুলি বিশ্বকাপ ফুটবলের ৫ ম্যাচ, যেগুলো নিয়ে বিতর্ক আজও থামেনি বিশ্বকাপ ফুটবলের ৫ ম্যাচ, যেগুলো নিয়ে বিতর্ক আজও থামেনি ডেনমার্কের ফুটবল উন্মাদনার গল্প ডেনমার্কের ফুটবল উন্মাদনার গল্প যেভাবে ডেনমার্কে পাড়ি জমিয়েছিল জামালের পরিবার যেভাবে ডেনমার্কে পাড়ি জমিয়েছিল জামালের পরিবার
advertisement

ঢাকায় মঞ্চস্থ হচ্ছে বাংলার ভূতের গল্প নিয়ে ‘ইনভিজিবল স্টোরিজ’

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

বাংলার লোককথা, ভূতের গল্প ও লোকজ সংস্কৃতিকে ভিন্ন আঙ্গিকে মঞ্চে তুলে ধরতে আসছে নাটক ‘ইনভিজিবল স্টোরিজ’। সমকালীন থিয়েটারের সঙ্গে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সাভারে শ্রমিক বিক্ষোভ ও সড়ক অবরোধ, ২০০ কারখানায় ছুটি

সাভারে শ্রমিক বিক্ষোভ ও সড়ক অবরোধ, ২০০ কারখানায় ছুটি
সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকেরা। মঙ্গলবার দুপুর সাড়ে তিনটার দিকে
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে ঢাকার সাভার ও আশুলিয়ায় আজ শ্রমিক বিক্ষোভের জেরে প্রায় ২০০ কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া এই তথ্য নিশ্চিত করেছেন।মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, আজ (মঙ্গলবার) সকালে সাভার ও আশুলিয়ায় অধিকাংশ কারখানায় শান্তিপূর্ণভাবে শ্রমিকেরা কাজ করছিলেন।

কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ রেখে কারখানায় অবস্থান করছিলেন। এমন পরিস্থিতিতে কিছু কারখানা ছুটি ঘোষণা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পরে শ্রমিক বিক্ষোভের কারণে বিভিন্ন সময় আরও প্রায় ২০০ কারখানা ছুটি ঘোষণা করা হয়।মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, গত কয়েক দিনের আন্দোলনে দায়িত্ব পালন করার সময় শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে অর্ধশতাধিক পুলিশ সদস্য আহত হয়েছেন।এদিকে আজ সকাল থেকে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের বিভিন্ন স্থানে শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

একসময় হাতে কাজই ছিল না

একসময় হাতে কাজই ছিল না
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/eksmy-hate-kaji-chil-na

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন