advertisement

জানুয়ারি থেকে পোশাকশ্রমিকেরা যেন মজুরি পান সেভাবে কাজ করব: বাবুল আখতার

জানুয়ারি থেকে পোশাকশ্রমিকেরা যেন মজুরি পান সেভাবে কাজ করব: বাবুল আখতার
আজ শ্রম ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার। এ সময় উপস্থিত ছিলেন শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসাইন। আরও উপস্থিত ছিলেন শ্রমিক নেতা নাজমা আক্তার, আবুল হোসাইন, লাভলী ইয়াসমিন, সুলতানা বেগম প্রমুখ
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

তৈরি পোশাকশিল্প শ্রমিকের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার। তিনি বলেছেন, ‘আমরা মজুরি বোর্ডে এমনভাবে কাজ করব, যাতে আগামী জানুয়ারি থেকে শ্রমিকেরা বাড়তি মজুরি হাতে পান। এ ক্ষেত্রে বিলম্ব হওয়ার কোনো কারণ নেই।’আজ সোমবার শ্রম ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার।

এ সময় উপস্থিত ছিলেন শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসাইন। আরও উপস্থিত ছিলেন শ্রমিক নেতা নাজমা আক্তার, আবুল হোসাইন, লাভলী ইয়াসমিন, সুলতানা বেগম প্রমুখ। বাবুল আখতার বলেন, ‘চলমান মজুরি আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টতার অজুহাতে কিছু শ্রমিক ও শ্রমিক নেতাকে আটক বা গ্রেপ্তার করা হয়েছে।

আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, যেসব শ্রমিক ও শ্রমিক নেতা শুধু মজুরি–সংক্রান্ত ন্যায্য দাবি উত্থাপন বা শান্তিপূর্ণ আন্দোলনে অংশগ্রহণের কারণে আটক হয়েছেন, তাঁদের অবিলম্বে মুক্তি দেওয়া হোক এবং তাঁদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা ও ব্যবস্থা প্রত্যাহার করা হোক।’বাবুল আখতার আরও বলেন, ‘আমরা শ্রমিক ভাইবোনদের আশ্বস্ত করতে চাই, মজুরি বোর্ডে আপনাদের প্রতিনিধি হিসেবে আমরা সর্বোচ্চ আন্তরিকতা, সততা এবং দায়িত্বশীলতার সঙ্গে কাজ করব।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

আড়াই বছর পর ফিরছে ইউএস ট্রেড শো, লক্ষ্য মার্কিন বিনিয়োগ বাড়ানো আড়াই বছর পর ফিরছে ইউএস ট্রেড শো, লক্ষ্য মার্কিন বিনিয়োগ বাড়ানো গত ২০ বছরে শ্রমিকদের মজুরি বৃদ্ধি, জীবনমান ও মূল্যবৃদ্ধি একনজরে গত ২০ বছরে শ্রমিকদের মজুরি বৃদ্ধি, জীবনমান ও মূল্যবৃদ্ধি একনজরে অক্টোবরে রপ্তানি বেড়েছে ৪.৩৯ শতাংশ অক্টোবরে রপ্তানি বেড়েছে ৪.৩৯ শতাংশ তেলের দাম কমে ব্যারেলপ্রতি ১১০ ডলারের নিচে তেলের দাম কমে ব্যারেলপ্রতি ১১০ ডলারের নিচে আবার বাড়ল সোনার দাম, আজ ভরিতে সর্বোচ্চ ৩,২৬৬ টাকা আবার বাড়ল সোনার দাম, আজ ভরিতে সর্বোচ্চ ৩,২৬৬ টাকা
advertisement

ঘুরতে গিয়ে মনের মানুষ খুঁজুন, সিঙ্গেলদের আমন্ত্রণ জানাচ্ছে ফিনল্যান্ড

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ভালোবাসার খোঁজে বিশ্বের ১৬ জন সিঙ্গেলকে বিনা খরচে ফিনল্যান্ড ভ্রমণের আমন্ত্রণ জানিয়েছে দেশটির পর্যটন সংস্থা। ২০২৭ সালের ফেব্রুয়ারিতে হবে এ আয়োজন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে সেমিনার: মিডিয়া লিটারেসিতে সহায়তায় তরুণদের প্রতি তথ্য উপদেষ্টার আহ্বান

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে সেমিনার: মিডিয়া লিটারেসিতে সহায়তায় তরুণদের প্রতি তথ্য উপদেষ্টার আহ্বান
বিশ্ব মিডিয়া ও তথ্য সচেতনতা  সপ্তাহ ২০২৬’ উপলক্ষে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন স্টাডিজ বিভাগের আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন স্টাডিজ বিভাগের উদ্যোগে ‘একবিংশ শতাব্দীর তরুণদের জন্য মিডিয়া ও ইনফরমেশন লিটারেসি স্কিলস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

ইউনেসকো ঢাকা অফিস, মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি নেটওয়ার্ক বাংলাদেশ এবং জাতিসংঘের নির্বাচনী প্রকল্প ‘ব্যালট’-এর যৌথ সহযোগিতায় ‘বিশ্ব মিডিয়া ও তথ্য সচেতনতা সপ্তাহ ২০২৬’-এর দেশব্যাপী উদ্যাপনের অংশ হিসেবে এ সেমিনারের আয়োজন করা হয়।গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের মঞ্জুর এলাহী মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহেদ উর রহমান।

তিনি বলেন, সারা পৃথিবীর মতো বাংলাদেশও ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে যেভাবে নাম লেখানো যায়

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে যেভাবে নাম লেখানো যায়
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

নভেম্বর মাসের এক শীতের সকাল। আকাশে উড়ছে একঝাঁক পাখি। আয়ারল্যান্ডের ওয়েক্সফোর্ড কাউন্টিতে স্ল্যানি নদীর ধারে বন্ধুদের নিয়ে শিকারে এসেছেন স্যার হিউ বিভার।একটি পাখি শিকারের উদ্দেশ্যে গুলি ছুড়লেন তিনি। কিন্তু নিশানা ফসকে গেল। পাখিটি ছিল গোল্ডেন প্লোভার। তবে ওই মুহূর্তে তাঁর মাথায় এল অন্য একটি প্রশ্ন। ইউরোপে শিকার করা যায়, এমন পাখিদের মধ্যে সবচেয়ে দ্রুত ওড়ে কোনটি? গোল্ডেন প্লোভার, নাকি রেড গ্রাউস?শুরু হলো তুমুল তর্ক।

কেউ বলেন প্লোভার, কেউ বলেন গ্রাউস। কিন্তু এই তর্কের মীমাংসা করবে কে? শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্ত ছাড়াই তর্ক শেষ হলো। বিভার বাড়ি ফিরে এলেন, কিন্তু প্রশ্নটি মাথা থেকে গেল না।স্যার হিউ বিভার ছিলেন বিখ্যাত গিনেস ব্রুয়ারির ব্যবস্থাপনা পরিচালক। তাঁর মাথায় এল দারুণ এক বুদ্ধি। এমন একটি বই তৈরি করা যায় না, যেখানে পৃথিবীর সবচেয়ে বড়, দ্রুত, দীর্ঘ কিংবা অদ্ভুত সব বিষয়ের তথ্য থাকবে?

পাবে এমন একটি বই থাকলে তর্কের মীমাংসা করা সহজ হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন