advertisement

বনানীতে আগুনে দগ্ধ ফিলিপাইনের নারী মারা গেছেন

বনানীতে আগুনে দগ্ধ ফিলিপাইনের নারী মারা গেছেন
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

রাজধানীর বনানীতে গ্যাসের চুলার লিকেজ থেকে আগুনে দগ্ধ ফিলিপাইনের নাগরিক কেইস্টিন ভার বুনাগ (৩২) মারা গেছেন।জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার রাত ৩টা ২০ মিনিটের দিকে তাঁর মৃত্যু হয়।ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার বলেন, ওই নারীর শরীরের ৬৩ শতাংশ পুড়ে গিয়েছিল।গত বুধবার সকালে বনানীর ৭ নম্বর সড়কের একটি বাসায় রান্নার কাজে গ্যাসের চুলা জ্বালাতে গেলে লিকেজ থেকে আগুন ধরে দগ্ধ হন কেইস্টিন ভার বুনাগ।দগ্ধ অবস্থায় উদ্ধার করে কেইস্টিন ভার বুনাগকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়।

পরে তাঁকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।বনানীর ওই ভবনটির পরিচালনার দায়িত্বে থাকা আল–আমিন জানিয়েছিলেন, কেইস্টিন ভার বুনাগ পর্যটক ভিসায় গত মাসের ১৫ তারিখে বাংলাদেশে আসেন। জাপানের একজন নাগরিকের সঙ্গে দুই মাসের জন্য বাসাটি ভাড়া নেন তিনি।আল–আমিন আরও বলেন, সকালে রান্না করতে গিয়ে চুলা জ্বালানোর সময় আগুনে দগ্ধ হন কেইস্টিন ভার বুনাগ। ঘটনার সময় জাপানের ওই নাগরিক বাসায় ছিলেন না।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ইসলামকে কেন ‘মধ্যপন্থী’ ধর্ম বলে ইসলামকে কেন ‘মধ্যপন্থী’ ধর্ম বলে বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াডের নিবন্ধন শুরু বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াডের নিবন্ধন শুরু সঞ্চয়পত্রে বিনিয়োগ এখন কতটা যৌক্তিক সঞ্চয়পত্রে বিনিয়োগ এখন কতটা যৌক্তিক বিশাল ব্রেক নিয়ে ফিরেছেন বলিউডের আবেদনময়ী মার্কিন সুন্দরী, সাম্প্রতিক ১০ লুকে উষ্ণতা ছড়াচ্ছেন ইন্সটাগ্রামে বিশাল ব্রেক নিয়ে ফিরেছেন বলিউডের আবেদনময়ী মার্কিন সুন্দরী, সাম্প্রতিক ১০ লুকে উষ্ণতা... প্রশংসা পাচ্ছেন আরশ ও সুনেরাহ্ প্রশংসা পাচ্ছেন আরশ ও সুনেরাহ্
advertisement

অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, লাখ টাকা জরিমানা

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

রাজধানীর দক্ষিণ বাড্ডার ‘নিউ বি-বাড়িয়া বেকারি অ্যান্ড সুইটস’ নামের একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে বিএসটিআই। অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ইসলামকে কেন ‘মধ্যপন্থী’ ধর্ম বলে

ইসলামকে কেন ‘মধ্যপন্থী’ ধর্ম বলে
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

মানবজীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ভারসাম্য রক্ষা করা। বিশ্বাস ও কর্মে, ইবাদত ও দায়িত্বে, অধিকার ও কর্তব্যে—প্রতিটি ক্ষেত্রে যথাযথ সীমা নির্ধারণ করা সহজ নয়। ধর্মীয় আবেগ মানুষকে বাড়াবাড়ির দিকে নিয়ে যায়, আবার সহজতার প্রবণতা তাকে দায়িত্ব পালনে শিথিল করে তোলে।অথচ ইসলামের জীবনদর্শন এসব একপেশে প্রবণতার ঊর্ধ্বে।

ইসলাম মানুষকে এমন এক জীবনপদ্ধতি উপহার দিয়েছে, যেখানে প্রতিটি বিষয়ে তার যথাযথ মর্যাদা ও পরিসর রয়েছে।এই ন্যায়নিষ্ঠ ও ভারসাম্যপূর্ণ জীবনদৃষ্টিই ইসলামের মধ্যপন্থা।মধ্যপন্থার নামে সত্য ও মিথ্যার মধ্যে সমন্বয়, হালাল-হারামের সীমারেখা অস্পষ্ট করা, অন্যায়ের সঙ্গে সমঝোতা কিংবা ধর্মীয় বিধানকে ব্যক্তিগত পছন্দ অনুযায়ী পরিবর্তন করার সুযোগ নেই।মধ্যপন্থার ধারণা মধ্যপন্থা বলতে দুটি চরম অবস্থানের মাঝখানে দাঁড়ানোকে বোঝায় না।

বরং এর অর্থ হলো, সত্য ও ন্যায়ের মানদণ্ডে অবিচল থেকে প্রতিটি বিষয়ে যথাযথ অবস্থান গ্রহণ করা; সীমালঙ্ঘন ও অবহেলা—উভয় থেকে মুক্ত থাকা।এটি মানুষের ব্যক্তিগত পছন্দের বিষয় নয়, বরং আল্লাহর নির্দেশনা ও নবীজির আদর্শের আলোকে নির্ধারিত জীবননীতি।পবিত্র কোরআনে আল্লাহ–তাআলা মুসলিম জাতির পরিচয় তুলে ধরে বলেন, ‘আর এভাবেই আমি তোমাদের মধ্যপন্থী উম্মত করেছি।’ (সুরা আল-বাকারা, আয়াত: ১৪৩)মধ্যপন্থার নামে সত্য ও মিথ্যার মধ্যে সমন্বয়, হালাল-হারামের সীমারেখা অস্পষ্ট করা, অন্যায়ের সঙ্গে সমঝোতা কিংবা ধর্মীয়...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াডের নিবন্ধন শুরু

বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াডের নিবন্ধন শুরু
অলিম্পিয়াডে পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

১৭তম বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াডের নিবন্ধন চলছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত চলবে নিবন্ধন।ফিজিকস অলিম্পিয়াডে অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীরা বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াডের ওয়েবসাইটে bdpho.org গিয়ে নিবন্ধন করতে পারবে। নিবন্ধনের সময় প্রতিযোগীর নাম, স্কুলের নাম, ঠিকানা, ই-মেইল ঠিকানা, মোবাইল নম্বর এবং ছবি অবশ্যই যুক্ত করতে হবে।

নিবন্ধনের সময় ৩০ মার্চ ২০২৬ সাল পর্যন্ত শ্রেণি অনুযায়ী নিবন্ধন করতে হবে।১৭তম বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে চারটি ক্যাটাগরিতে। ৫ম-৬ষ্ঠ শ্রেণি বা সমমানের শিক্ষার্থীরা এ ক্যাটাগরি, ৭ম-৮ম শ্রেণি বা সমমানের শিক্ষার্থীরা বি ক্যাটাগরি, ৯ম-১০ম শ্রেণি বা সমমানের শিক্ষার্থীরা সি ক্যাটাগরি এবং একাদশ-দ্বাদশ শ্রেণি বা সমমানের শিক্ষার্থীরা ডি ক্যাটাগরিতে অংশগ্রহণ করতে পারবে।নিবন্ধনের জন্য ফি হিসেবে জমা দিতে হবে ৩৬০ টাকা।

ওয়েবসাইটে প্রবেশ করে মেন্যু থেকে Registration অপশন সিলেক্ট করলে নিবন্ধন ফর্মে নিয়ে যাবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন