advertisement

হিমাঙ্কের নিচেও পানি তরল থাকে কীভাবে

হিমাঙ্কের নিচেও পানি তরল থাকে কীভাবে
একই পানির বোতলের দুটি মুহূর্তের ছবি। বাঁয়ের ছবিতে ০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা থাকা সত্ত্বেও পানি তরল অবস্থায় রয়েছে। কয়েক সেকেন্ড পর বোতলটি একবার ঝাঁকাতেই পানি বরফকুচি মেশানো আধা জমাট অবস্থায় পরিণত হয়েছে
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ধরুন, শীতের রাতে একটি পানির বোতল ফ্রিজে রেখে দিলেন। পরদিন সকালে বোতলটি বের করে দেখলেন, পানি এখনো স্বচ্ছ ও তরল (অবাক হবেন না, বিশেষ পরিস্থিতে এমনটা সম্ভব)। অথচ থার্মোমিটার বলছে, পানির তাপমাত্রা মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াস! অবাক হওয়ার মতোই ঘটনা। কারণ, আমরা জানি, ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি বরফ হয়ে যায়। তাহলে মাইনাস ১০ ডিগ্রি তাপমাত্রায় পানি তরল থাকল কীভাবে?এবার বোতলটিতে আলতো করে একটা টোকা দিন, বা একটু ঝাঁকিয়ে নিন।

আশ্চর্যজনকভাবে, কয়েক সেকেন্ডের মধ্যেই বোতলের ভেতরের পানি বরফে পরিণত হতে শুরু করবে। স্বচ্ছ পানির ভেতর দিয়ে সাদা বরফের স্তর ছড়িয়ে পড়বে। দেখতে মনে হবে, চোখের সামনেই পানি জমে যাচ্ছে! এ ঘটনাকে বলে অতিশীতলীকরণ। বিজ্ঞানের ভাষায়, কোনো তরল তার স্বাভাবিক হিমাঙ্কের নিচের তাপমাত্রাতেও তরল অবস্থায় থাকলে তাকে অতিশীতল অবস্থা বলে। পানি সাধারণত ০ ডিগ্রি সেলসিয়াসে জমে যায়।

কিন্তু বিশেষ পরিস্থিতিতে সেই তাপমাত্রার অনেক নিচেও তরল থাকতে পারে।এখানে মজার ব্যাপার হলো, পানি জমার জন্য শুধু ঠান্ডা হওয়াই যথেষ্ট নয়; অনেক সময় বরফের স্ফটিক তৈরির জন্য উপযুক্ত পরিবেশও দরকার হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

বাংলাদেশের সংবিধানের গণতন্ত্র প্রতিবন্ধক বৈশিষ্ট্য বাংলাদেশের সংবিধানের গণতন্ত্র প্রতিবন্ধক বৈশিষ্ট্য একই গলির তিন বাসা: বেতন বাড়বে কোথা থেকে? একই গলির তিন বাসা: বেতন বাড়বে কোথা থেকে? ডিবিসি কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে ডিবিসি কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে তৃতীয় ভাষা চালুর আগে প্রস্তুতি কতটুকু তৃতীয় ভাষা চালুর আগে প্রস্তুতি কতটুকু হল্টারনেক স্টেটমেন্ট ব্লাউজে দেওয়ালি লুকে আলিয়া হল্টারনেক স্টেটমেন্ট ব্লাউজে দেওয়ালি লুকে আলিয়া
advertisement

টিপটিপ করে জ্বলছে চুলা, কষ্ট হচ্ছে রান্না করতে

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

দেশের একটি ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল বন্ধ হয়ে যাওয়ায় সারাদেশে গ্যাস সরবরাহে তীব্র সংকট দেখা দিয়েছে। কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিটের...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, সবচেয়ে বেশি রোগী ভর্তি ঢাকা বিভাগে

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৮৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। বিভাগওয়ারি হিসাবে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে ঢাকা বিভাগে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

অনুমোদনহীন প্ল্যান্টের ক্রুড আমদানি করতে চায় সুপার পেট্রোকেমিক্যাল

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

প্ল্যান্ট নির্মাণের কোনো অনুমোদন নেই। কয়েক দফা চালুর অনুমোদন চেয়েও মেলেনি। তবু সেই প্ল্যান্টে পরিশোধনের জন্য ভারী অপরিশোধিত তেল (হেভি ক্রুড) আমদানি করতে এবার বাংলাদেশ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন