advertisement

মজুরি বোর্ড গঠিত, কত দিন লাগতে পারে পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে

মজুরি বোর্ড গঠিত, কত দিন লাগতে পারে পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে
মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। আজ রোববার মিরপুর ১০ নম্বর গোলচত্ত্বরে
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

শ্রমিকদের আন্দোলনের মুখে সরকার তড়িঘড়ি করে রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের জন্য নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে। এই বোর্ড আলাপ–আলোচনা করে একটা খসড়া মজুরি কাঠামো শ্রম মন্ত্রণালয়কে প্রেরণ করবে।

তারপর তা চূড়ান্ত করে মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করলে সেই অনুযায়ী বাড়তি মজুরি পাবেন পোশাকশ্রমিকেরা।আজ রোববার শ্রম মন্ত্রণালয় দুই পৃথক প্রজ্ঞাপনে নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন করার পাশাপাশি তৈরি পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ডের জন্য মালিক ও শ্রমিক প্রতিনিধি নিয়োগ করা হয়। ছয় সদস্যের বোর্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমান।

একটি প্রজ্ঞাপনে মালিক ও শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে যথাক্রমে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

যেখানে সারা বছর ৬০০ টাকায় বাটার জুতা কেনা যায়, বছরে বিক্রি ১ লাখ জোড়া যেখানে সারা বছর ৬০০ টাকায় বাটার জুতা কেনা যায়, বছরে বিক্রি ১ লাখ জোড়া শ্রমিকের মজুরি আন্দোলনে ৬৮১ কারখানার উৎপাদন ব্যাহত শ্রমিকের মজুরি আন্দোলনে ৬৮১ কারখানার উৎপাদন ব্যাহত বিদেশি ঋণের খোঁজে ডলার নাকি পান্ডা বন্ড, কোন পথে সরকার বিদেশি ঋণের খোঁজে ডলার নাকি পান্ডা বন্ড, কোন পথে সরকার শ্রমিক আন্দোলনে বহিরাগত ইন্ধন নিয়ে সতর্ক সরকার শ্রমিক আন্দোলনে বহিরাগত ইন্ধন নিয়ে সতর্ক সরকার আলীবাবা থেকে বাংলাদেশি কোম্পানি স্টেপ ফুটওয়্যারের জুতা কিনতে পারবেন বিদেশি ব্যবসায়ীরা আলীবাবা থেকে বাংলাদেশি কোম্পানি স্টেপ ফুটওয়্যারের জুতা কিনতে পারবেন বিদেশি ব্যবসায়ীর...
advertisement

‘দরকার হলে ডিন থেকে বাদ দিন, আমি এসবের মধ্যে নেই’

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্যের রুটিন দায়িত্ব নিতে অস্বীকৃতি জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আবু কাউছার। তাকে না জানিয়ে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

চাকরির অভিজ্ঞতা নেই, সিভিতে তুলে ধরুন বিশ্ববিদ্যালয়ের যে যে কাজ

চাকরির অভিজ্ঞতা নেই, সিভিতে তুলে ধরুন বিশ্ববিদ্যালয়ের যে যে কাজ
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

‘অভিজ্ঞতা ছাড়া চাকরি হবে না, কিন্তু চাকরি না করলে অভিজ্ঞতা হবে কীভাবে?’ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে এটি পরিচিত এক প্যারাডক্স। বিশেষ করে বেসরকারি চাকরির ক্ষেত্রে অভিজ্ঞতার চাহিদা থাকে। তবে অভিজ্ঞতা ছাড়াও প্রারম্ভিক পর্যায়ের চাকরি পাওয়া সম্ভব। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও সহশিক্ষামূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এসব অভিজ্ঞতা সঠিকভাবে সিভিতে তুলে ধরতে হবে।

বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় করা গবেষণা, জরিপ ও মাঠকাজ, কর্মশালা এবং প্রশিক্ষণের অভিজ্ঞতা চাকরির আবেদনে কাজে লাগতে পারে। এ ছাড়া ক্লাবের কার্যক্রম ও স্বেচ্ছাসেবামূলক কাজের অভিজ্ঞতাও নিয়োগদাতাদের কাছে গুরুত্বপূর্ণ।কোর্সের কাজও হতে পারে অভিজ্ঞতার প্রমাণবিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমের অংশ হিসেবে লেখা গবেষণাপত্র বা টার্ম পেপার সিভিতে যুক্ত করা যায়।

তবে সব অ্যাসাইনমেন্টের তালিকা না দিয়ে চাকরির সঙ্গে সম্পর্কিত উল্লেখযোগ্য কাজগুলো বেছে নেওয়া ভালো।যেমন একজন শিক্ষার্থী শ্রমবাজার, সামাজিক বৈষম্য বা জলবায়ু পরিবর্তনের মতো বিভিন্ন বিষয়ে গবেষণা করতে পারেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নিউজিল্যান্ড শিক্ষার্থী ভিসায় আনল চার পরিবর্তন

নিউজিল্যান্ড শিক্ষার্থী ভিসায় আনল চার পরিবর্তন
নতুন নিয়মে মাস্টার্স পর্যায়ে গবেষণারত শিক্ষার্থীদের নিউজিল্যান্ডপ পড়াশোনার পাশাপাশি কাজের সুযোগ সীমিত করা হয়েছে
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

নিউজিল্যান্ডে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা নীতিতে চারটি পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়মে মাস্টার্স পর্যায়ে গবেষণারত শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কাজের সুযোগ সীমিত করা হয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের ইংরেজি ভাষার দক্ষতা, ভিসার আবেদনপ্রক্রিয়া এবং কোর্স শেষ হওয়ার পর ভিসার মেয়াদেও পরিবর্তন আনা হয়েছে।

ইমিগ্রেশন নিউজিল্যান্ডের (আইএনজেড) নতুন নিয়ম অনুযায়ী, মাস্টার্স বাই রিসার্চের শিক্ষার্থীরা এখন থেকে সপ্তাহে সর্বোচ্চ ২৫ ঘণ্টা কাজ করতে পারবেন। ছুটির সময়ে পূর্ণকালীন কাজ করার সুযোগ থাকবে।

আগে এ ধরনের শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কাজের ক্ষেত্রে সীমাহীন সুযোগ ছিল।ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে শুরু হচ্ছে এআই বিষয়ক সার্টিফিকেট কোর্সভিসা প্রক্রিয়ায় পরিবর্তন—নতুন নিয়মে ভিসার শর্ত পূরণে শিক্ষার্থীর ইংরেজি ভাষার দক্ষতাকে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন