advertisement

পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতি, আত্মসমর্পণের পর কারাগারে পারটেক্স চেয়ারম্যানের পুত্র শওকত

পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতি, আত্মসমর্পণের পর কারাগারে পারটেক্স চেয়ারম্যানের পুত্র শওকত
শওকত আজিজ রাসেল
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ১৪ বছরের কারাদণ্ড পাওয়া পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এম এ হাসেমের ছেলে শওকত আজিজ রাসেলকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৯–এর বিচারক মো. আবদুস সালামের আদালতে আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিন আবেদন করেন শওকত।

পরে শুনানি শেষে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খন্দকার শামীম হোসেন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পূর্বাচলে প্লট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত আসামি শওকত আজিজ রাসেল আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। তাঁর পক্ষের আইনজীবীরা এ মামলায় রায়ের বিরুদ্ধে আপিলের শর্তে জামিন আবেদন করেন। একই সঙ্গে কারাগারে ডিভিশন চাওয়া হয়।

পরে আদালত তাঁর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।গত ১৩ অক্টোবর একই আদালত রাসেলসহ ৮ জনকে ১৪ বছরের কারাদণ্ড দিয়ে রায় দেন।দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবাল উদ্দিন চৌধুরী, সাবেক সদস্য এস ডি ফয়েজ, এ কে এম ওয়াহেদুল ইসলাম, এস এম জাফর উল্লাহ, এইচ এম জহুরুল হক, রেজাউল করিম তরফদার, পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এম এ হাসেমের আরেক ছে আশফাক আজিজ রুবেল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

পারশে মাছ কীভাবে এত দ্রুত বংশবিস্তার করে পারশে মাছ কীভাবে এত দ্রুত বংশবিস্তার করে কপ ৩১: জলবায়ু প্রতিশ্রুতির আরেকটি স্তর, নাকি বাস্তবায়নের নতুন অধ্যায় কপ ৩১: জলবায়ু প্রতিশ্রুতির আরেকটি স্তর, নাকি বাস্তবায়নের নতুন অধ্যায় কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে, নিন জেনে কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে, নিন জেনে ২৮ বছরে ৩১ হাজার মাইল হেঁটে মায়ের বাড়িতে ফিরলেন কার্ল বুশবি ২৮ বছরে ৩১ হাজার মাইল হেঁটে মায়ের বাড়িতে ফিরলেন কার্ল বুশবি পেনশনের টাকায় বাড়ির আঙিনায় শিশুদের জন্য বিনোদনকেন্দ্র পেনশনের টাকায় বাড়ির আঙিনায় শিশুদের জন্য বিনোদনকেন্দ্র
advertisement

যশোরে রেস্টুরেন্টে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ, লাখ টাকা জরিমানা

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

যশোরের সুপরিচিত খাবারের প্রতিষ্ঠান পাঁচফোড়ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান চালিয়ে রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশ ও নানা অনিয়মের প্রমাণ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ইরানে আপাতত হামলার পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের: ট্রাম্প

ইরানে আপাতত হামলার পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

আপাতত ইরানে নতুন করে হামলা চালানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল মঙ্গলবার ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন।ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানে যে লক্ষ্য নিয়ে যুদ্ধ শুরু করেছিল, ইতিমধ্যে তা অর্জন হয়েছে। তাই এখন আর হামলা চালানোর পরিকল্পনা নেই।

ছয় মিনিটের ওই সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমরা মনে হচ্ছে, আমরা যা চেয়েছি তার সবই পেয়েছি।’ ট্রাম্পের এই বক্তব্য এমন এক সময়ে এল, যখন ইরানে আবার হামলা চালানোর সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। গত কয়েক সপ্তাহে তিনি ইঙ্গিত দিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন করে সামরিক অভিযান শুরু হতে পারে। তবে নির্বাচনের আগের দিন ওয়াশিংটনে সাংবাদিকেরা তাঁকে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি ‘না’ বলেছিলেন।

একই দিন তিনি বলেন, ইরানের সঙ্গে একটি সমঝোতা হতে পারে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বাংলা সিনেমা কীভাবে ঘুরে দাঁড়াবে? কী বলছেন নির্মাতারা

বাংলা সিনেমা কীভাবে ঘুরে দাঁড়াবে? কী বলছেন নির্মাতারা
তানিম নূর, রায়হান রাফী, মাকসুদ হোসেন, মোহাম্মদ তাওকীর ইসলাম, রুবাইয়াত হোসেন। কোলাজ
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

বছরের ১১তম মাস চলছে। অথচ এক-দুটি সিনেমা ছাড়া এখন পর্যন্ত বছরের বেশির ভাগ ছবিই বাণিজ্যিক সাফল্যের মুখ দেখেনি। নতুন সিনেমা মুক্তি পেলেও দর্শক টানতে পারছে না। এ পরিস্থিতিতে কীভাবে ঘুরে দাঁড়াতে পারে চলচ্চিত্রশিল্প, কী ধরনের পরিবর্তন জরুরি?

গল্প, নির্মাণ, পরিবেশনা থেকে শুরু করে সিনেমা প্রদর্শনের পরিসর—শিল্পটির সংকট ও সম্ভাবনা নিয়ে কথা বলেছেন পাঁচ নির্মাতা।চলচ্চিত্রশিল্পে বিনিয়োগ দরকারতানিম নূরচলচ্চিত্রশিল্পের উন্নতির জন্য সবচেয়ে বেশি প্রয়োজন বিনিয়োগ। আমাদের দেশে ভালো নির্মাতার অভাব নেই। অনেক তরুণ নির্মাতা ভালো কাজ করার অপেক্ষায় আছেন। কিন্তু পর্যাপ্ত বিনিয়োগ না থাকায় তাঁরা নিয়মিত ছবি নির্মাণের সুযোগ পাচ্ছেন না।

এ ক্ষেত্রে সরকারেরও কিছু নীতিগত পরিবর্তন আনা প্রয়োজন, যাতে বিনিয়োগকারীরা চলচ্চিত্রে বিনিয়োগ করতে উৎসাহিত হন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন