advertisement

হঠাৎ উচ্ছেদ নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসা ছাড়তে এক মাস সময় দেওয়ার দাবি

হঠাৎ উচ্ছেদ নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসা ছাড়তে এক মাস সময় দেওয়ার দাবি
আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টার থেকে শিক্ষার্থীদের দ্রুত উচ্ছেদের সিদ্ধান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন করে জাতীয় ছাত্রসভা। আজ রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের সামনে
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসনসংকটের মধ্যে আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টার থেকে স্বল্প সময়ের নোটিশে সাবলেট ও ভাড়াটে শিক্ষার্থীদের উচ্ছেদের প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক নতুন ছাত্রসংগঠন জাতীয় ছাত্রসভা। বিকল্প ব্যবস্থা করতে শিক্ষার্থীদের বাসা ছাড়ার জন্য অন্তত এক মাস সময় দেওয়াসহ তিন দফা দাবি জানিয়েছে সংগঠনটি। আজ রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় ছাত্রসভার সংগঠক ও সুফিয়া কামাল হল সংসদের এ জি এস শিমু আক্তার।লিখিত বক্তব্যে শিমু আক্তার বলেন, আবাসনসংকটের কারণে বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী ক্যাম্পাসসংলগ্ন বিভিন্ন এলাকায় সাবলেট নিয়ে থাকতে বাধ্য হন। বিশেষ করে নবীন ও নারী শিক্ষার্থীরা হলে আসন না পেয়ে শুরুতেই এমন বিকল্প আবাসনের ওপর নির্ভরশীল হয়ে পড়েন।

গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের জারি করা গণবিজ্ঞপ্তিতে ৩১ অক্টোবরের মধ্যে আজিমপুর সরকারি কলোনি থেকে সব সাবলেট ও ভাড়াটেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

আয়–উপার্জনে বরকত পেতে নবীজির শেখানো ৫ আমল আয়–উপার্জনে বরকত পেতে নবীজির শেখানো ৫ আমল ক্ষমতাসীনেরা মধ্যবর্তী নির্বাচনে জেতে না, তবে আমরা জোর চেষ্টা চালাচ্ছি: ট্রাম্প ক্ষমতাসীনেরা মধ্যবর্তী নির্বাচনে জেতে না, তবে আমরা জোর চেষ্টা চালাচ্ছি: ট্রাম্প দলীয় নেতার সমর্থন হারানোর দিনই আল–সাইয়েদের তহবিলে রেকর্ড অর্থ দলীয় নেতার সমর্থন হারানোর দিনই আল–সাইয়েদের তহবিলে রেকর্ড অর্থ বিক্ষোভ-ভাঙচুর, ৩য় দিনে 
৪ শতাধিক কারখানায় ছুটি বিক্ষোভ-ভাঙচুর, ৩য় দিনে ৪ শতাধিক কারখানায় ছুটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়: নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত অভিযোগে প্রাক্তন ছাত্রকে মারধর করে পুলিশে দিল ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয়: নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত অভিযোগে প্রাক্তন ছাত্রকে মারধর...
advertisement

ফরিদপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে তিন

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ দুর্ঘটনায় তিনজন নিহত হলেন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বৃহত্তর জাতীয় সরকার গঠনের আহ্বান নেতানিয়াহুর, আজ বৈঠকে বসছেন বিরোধীরা

বৃহত্তর জাতীয় সরকার গঠনের আহ্বান নেতানিয়াহুর, আজ বৈঠকে বসছেন বিরোধীরা
বেনিয়ামিন নেতানিয়াহু ও গাদি আইজেনকট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ইসরায়েলে আরব দলগুলোকে বাদ দিয়ে একটি ‘বৃহত্তর জাতীয় সরকার’ গঠনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নির্বাচনে তাঁর জোট সবচেয়ে বেশি আসন পেলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এদিকে বিরোধী জোটের দলগুলো গাদি আইজেনকটকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন দিয়েছে।

সরকার গঠনের পরবর্তী পদক্ষেপ ঠিক করতে আজ মঙ্গলবার বৈঠকে বসছেন তারা।গত সপ্তাহের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের পর বিরোধী শিবিরের নেতাদের মধ্যে এটিই প্রথম বৈঠক। আইজেনকটের দল ইয়াশার জানিয়েছে, আজ সকালে হার্জলিয়ায় জোটের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন পরিবর্তনপন্থী জোটের নেতারা।ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্টে নেতানিয়াহুর শিবির পেয়েছে ৫৩টি আসন। এর মধ্যে তাঁর দল লিকুদ পার্টির আসন ২৭টি।

অন্যদিকে আইজেনকটের জোট পেয়েছে ৪৮টি আসন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আয়–উপার্জনে বরকত পেতে নবীজির শেখানো ৫ আমল

আয়–উপার্জনে বরকত পেতে নবীজির শেখানো ৫ আমল
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

পৃথিবীতে প্রতিটি মানুষই সচ্ছলতা ও রিজিকের সন্ধানে ছুটে বেড়ায়। কিন্তু শুধু প্রচুর অর্থ উপার্জন করলেই জীবনে শান্তি বা ‘বরকত’ আসে না। বরকত হলো অল্প সম্পদেও পর্যাপ্ত কল্যাণ ও প্রশান্তি লাভ করা, যা শুধু আল্লাহর পক্ষ থেকেই আসে।মহানবী (সা.) উম্মতকে এমন কিছু আমল শিখিয়েছেন, যা দৈনন্দিন জীবনে অনুশীলন করলে আয়-উপার্জনে বিশেষ বরকত ও প্রাচুর্য নেমে আসে।

আয়-উপার্জনে বরকত লাভের ৫টি পরীক্ষিত আমল আলোচনা করা হলো।সহিহ বুখারি, হাদিস: ২০৬৭যে ব্যক্তি চায় যে তার রিজিক প্রশস্ত হোক এবং তার আয়ু বৃদ্ধি পাক, সে যেন তার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে।১. আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা রক্তের সম্পর্ক বা আত্মীয়তার বন্ধন (সিলাতুর রাহিম) অটুট রাখা রিজিক প্রশস্ত হওয়ার অন্যতম প্রধান মাধ্যম।

ব্যস্ততার অজুহাতে আত্মীয়স্বজনের খোঁজখবর না নেওয়া বা সম্পর্ক ছিন্ন করা সম্পদ ও আয়ু থেকে বরকত নষ্ট হওয়ার বড় কারণ।মহানবী (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি চায় যে তার রিজিক প্রশস্ত হোক এবং তার আয়ু বৃদ্ধি পাক, সে যেন তার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে।’ (সহিহ বুখারি, হাদিস: ২০৬৭)ব্যবসায় বরকত লাভে মুমিনের ৩ অভিজ্ঞতা২. ব্যবসা ও কর্মক্ষেত্রে সততা বজায় রাখা কর্মক্ষেত্রে ফাঁকিবাজি না করা এবং ব্যবসায় পণ্যের দোষ-গুণ ক্রেতার কাছে স্পষ্টভাবে তুলে ধরা বরকতের মূল চাবিকাঠি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন