advertisement

১৮ বছরে প্রথম বিয়ে, বিগ বসের ঘরে গিয়ে আবার বিয়ের পরিকল্পনা জানালেন সোনামণি সাহা

১৮ বছরে প্রথম বিয়ে, বিগ বসের ঘরে গিয়ে আবার বিয়ের পরিকল্পনা জানালেন সোনামণি সাহা
সোনামণি সাহার অভিনয় ক্যারিয়ার শুরু হয়েছে বিয়ের পর। স্টার জলসার সিরিয়াল ‘দেবী চৌধুরানী’তে অভিনয় করেই রাতারাতি পরিচিতি পেয়েছেন। আর সেই সঙ্গে সামনে আসে তাঁর বিয়ের খবর
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

পরিবারের ঠিক করা পাত্রকেই বিয়ে করেছিলেন মাত্র ১৮ বছর বয়সে। তবে সেই সংসার ভেঙে যায় চার বছরের মাথায়। টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করে পরিচিত পেয়েছেন বাঙালির কাছে। সহ–অভিনেতার সঙ্গে প্রেমের গুঞ্জন বেশ পুরোনো। ভারতের পশ্চিমবঙ্গের টেলিভিশন অভিনেত্রী সোনামণি সাহা আবার আলোচনায় বিগ বস বাংলার কারণে। সেখানে আরেক প্রতিযোগী রাজবীরের ‘ব্যাড টাচ’ নিয়ে কথা বলা, অভিনেত্রী সৃজলাকে স্বার্থপর বলাসহ নানা করণে প্রায় প্রতি সপ্তাহে আলোচনায়।

সেখানেই তিনি হাউসমেটদের সঙ্গে গল্পচ্ছলে জানিয়েছেন, এ বছরই আবার বিয়ে করতে চলেছেন। তবে কি ডিসেম্বরেই বিয়ে ‘দেবী চৌধুরানী’ ধারাবাহিকের প্রফুল্লর?সোনামণি সাহার অভিনয় ক্যারিয়ার শুরু হয়েছে বিয়ের পর। স্টার জলসার সিরিয়াল ‘দেবী চৌধুরানী’তে অভিনয় করেই রাতারাতি পরিচিতি পেয়েছেন। আর সেই সঙ্গে সামনে আসে তাঁর বিয়ের খবর২০১৫ সালে পরিবারের সিদ্ধান্তেই কোরিওগ্রাফার সুব্রত রায়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন।

তখন তাঁর বয়স মাত্র ১৮ বছর২০১৮ সালে নতুন অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার শুরু করলেও এখন স্টার জলসা চ্যানেলের ঘরের মেয়ে বলা চলে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

তিন দশকের রাজত্ব, আজও অপ্রতিদ্বন্দ্বী বলিউড বাদশা শাহরুখ খান তিন দশকের রাজত্ব, আজও অপ্রতিদ্বন্দ্বী বলিউড বাদশা শাহরুখ খান তিন দশকের রাজত্ব, আজও অপ্রতিদ্বন্দ্বী বলিউড বাদশা শাহরুখ খান তিন দশকের রাজত্ব, আজও অপ্রতিদ্বন্দ্বী বলিউড বাদশা শাহরুখ খান সেদিন অভিনেত্রী হিমুকে হাসপাতালে রেখে একজন পালিয়ে যায়, মৃত্যুর রহস্য অমীমাংসিত সেদিন অভিনেত্রী হিমুকে হাসপাতালে রেখে একজন পালিয়ে যায়, মৃত্যুর রহস্য অমীমাংসিত শাহরুখ খানের যে আইকনিক স্টাইলগুলো তরুণদের ব্যাপকভাবে ইনফ্লুয়েন্স করেছিল শাহরুখ খানের যে আইকনিক স্টাইলগুলো তরুণদের ব্যাপকভাবে ইনফ্লুয়েন্স করেছিল রিপলি’স বিলিভ ইট অর নট! রিপলি’স বিলিভ ইট অর নট!
advertisement

সাতক্ষীরায় ভারতীয় নাগরিকের কাছে মিললো দেড় কোটি টাকার সোনার পেস্ট

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে পাচারের সময় এক ভারতীয় নাগরিকের কাছ থেকে ৮১৩ দশমিক ৫০ গ্রাম সোনার পেস্ট উদ্ধার উদ্ধার করেছে বিজিবি...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ক্ষমতাসীনেরা মধ্যবর্তী নির্বাচনে জেতে না, তবে আমরা জোর চেষ্টা চালাচ্ছি: ট্রাম্প

ক্ষমতাসীনেরা মধ্যবর্তী নির্বাচনে জেতে না, তবে আমরা জোর চেষ্টা চালাচ্ছি: ট্রাম্প
ওয়াশিংটনের লিংকন মেমোরিয়াল রিফ্লেক্টিং পুল এলাকায় মধ্যবর্তী নির্বাচনের আগে শেষ মুহূর্তের প্রচারে বক্তব্য রাখছেন ডোনাল্ড ট্রাম্প
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘কোনো এক কারণে ক্ষমতাসীন প্রেসিডেন্ট মধ্যবর্তী নির্বাচনে জেতে না। তবে আমরা জোর চেষ্টা চালাচ্ছি।’ গতকাল সোমবার ওয়াশিংটনের লিংকন মেমোরিয়াল রিফ্লেক্টিং পুল এলাকায় নির্বাচনের শেষ প্রচারে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।ট্রাম্প বলেন, ‘মধ্যবর্তী নির্বাচনের আগের এটাই শেষ দিন।

আমার বিশ্বাস, আমাদের জীবদ্দশার সবচেয়ে গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচন এটি।’নির্বাচনে রিপাবলিকানদের পক্ষে ভোট চাইতে গিয়ে নিজের সরকারের কাজের পক্ষে যুক্তি তুলে ধরেন ট্রাম্প। একই সঙ্গে ডেমোক্র্যাট প্রার্থীদের সমালোচনা করেন।ট্রাম্প বলেন, ‘ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে চরমপন্থী ও বিপজ্জনক প্রার্থীদের মনোনয়ন দিয়েছে।

তাঁরা এ পর্যন্ত মনোনয়ন পাওয়া সবচেয়ে বিপজ্জনক প্রার্থী।’ডেমোক্র্যাটদের অভিবাসন ও ট্রান্সজেন্ডার অধিকারবিষয়ক অবস্থানের সমালোচনা করে ট্রাম্প বলেন, দলটি উগ্র কর্মসূচি ও ‘বিপজ্জনক মতাদর্শ’ অনুসরণ করছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘সবকিছু চিরবিদায় দিলাম’ লিখে ফেসবুকে পোস্ট, বিষপানে যুবকের মৃত্যু

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

সোমবার ভোর পাঁচটার দিকে পারিবারিক বিরোধের জেরে বিষপান করেন মুজিব। পরে তাকে উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন