advertisement

বোর্ড পরীক্ষার রেজাল্ট আতঙ্ক!

বোর্ড পরীক্ষার রেজাল্ট আতঙ্ক!
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

রেজাল্টের দিন সকাল ১০টা বাজার আগে থেকেই শুরু হয় আরেক মহাযুদ্ধ। যেসব দূরের আত্মীয়কে বিয়েবাড়ি বা মেজবানের রোস্ট-কোরমা ছাড়া দুরবিন দিয়েও খুঁজে পাওয়া যায় না, ঠিক রেজাল্টের দিন সকালে তাঁদের মুঠোফোন থেকে অটোমেটিক কল চলে আসে!উচ্চমাধ্যমিক বা এইচএসসি—শব্দটা শুনলেই স্টুডেন্টদের বুকে একটি চাপা ভয় কাজ করে। আর সেই ভয়ের চূড়ান্ত রূপ হলো ‘বোর্ড পরীক্ষার রেজাল্ট’!

জীবনে যত বড় সাহসী মানুষই হোন না কেন, রেজাল্টের দিন ঘনিয়ে এলে বুকের ভেতরে একটি অটোমেটিক ব্যথা শুরু হয়।রেজাল্ট প্রকাশের তিন দিন আগে থেকেই শুরু হয় আসল ট্র্যাজেডি। মুখের স্বাদ চলে যায়, পেটের ক্ষুধা উধাও হয়ে যায়; আর রাতের ঘুম তো রীতিমতো ইস্তফা দিয়ে চলে যায়।ঠিক এই সময়টায় মাথায় দুনিয়ার যাবতীয় আজগুবি আর ভয়াবহ চিন্তা ভর করে। হঠাৎ মাঝরাতে মনে হয়, ‘আরে! ইংরেজি খাতায় রোল নম্বরটার ঠিকমতো গোল্লা ভরাট করেছিলাম তো?

রেজিস্ট্রেশন নম্বরের জায়গায় আবার ভুল করে রোলের গোল্লা ভরাট করে আসিনি তো?

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ভাবুক সম্রাট ভাবুক সম্রাট মাইরের উপ্রে ওষুধ নাই মাইরের উপ্রে ওষুধ নাই বিশ্বখ্যাত তিন ম্যাগাজিনের নভেম্বরের প্রচ্ছদ নিয়ে এত সমালোচনা কেন বিশ্বখ্যাত তিন ম্যাগাজিনের নভেম্বরের প্রচ্ছদ নিয়ে এত সমালোচনা কেন একটি প্রকল্পের আত্মকাহিনি একটি প্রকল্পের আত্মকাহিনি সরকারি ফ্ল্যাটের বেসরকারি ব্যবস্থাপক সরকারি ফ্ল্যাটের বেসরকারি ব্যবস্থাপক
advertisement

দুই পোশাক কারখানায় ১০২ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

কম মূল্যে রপ্তানি দেখানোসহ বিভিন্ন অনিয়মের মাধ্যমে দুই পোশাক কারখানা ১০২ কোটি ৫৭ লাখ ১৩ হাজার ১২৮ টাকার রাজস্ব ফাঁকি দিয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

টেকনাফের সংযোগ সড়কে চরম জনদুর্ভোগ

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং-শামলাপুর সংযোগ সড়কটি বারবার সংস্কার করা হলেও নিম্নমানের কাজের কারণে তা খানাখন্দে ভরে গেছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আমরা বিধ্বস্ত হতে যাচ্ছি: ফ্লোরিডায় উড়োজাহাজ আছড়ে পড়ার আগে পাইলটের শেষ কথা

আমরা বিধ্বস্ত হতে যাচ্ছি: ফ্লোরিডায় উড়োজাহাজ আছড়ে পড়ার আগে পাইলটের শেষ কথা
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আবাসিক এলাকায় লিয়ারজেট ৬০ উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার পর সড়কে ছড়িয়ে পড়ে ধ্বংসাবশেষ
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডার একটি আবাসিক এলাকায় গতকাল রোববার ৯ জন আরোহী নিয়ে বাণিজ্যিক একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। ব্যস্ত একটি সড়কের পাশের বাড়িঘর থেকে সামান্য দূরে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছিল। মার্কিন পরিবহনমন্ত্রী বলেছেন, উড়োজাহাজে থাকা সবাই নিহত হয়েছেন।উড়োজাহাজের আরোহী যাত্রী ধারণ করা ভিডিওতে সেই ভয়াবহ মুহূর্তটি ধরা পড়েছে। বাহামাগামী উড়োজাহাজটি আকাশ থেকে ছিটকে সড়কের পাশে আছড়ে পড়ে বিস্ফোরিত হয়।

সড়কে তৈরি হওয়া বড় গর্তের চারপাশে পিচ ও কংক্রিটের টুকরোর মধ্যে আগুনের শিখা জ্বলছিল। আশপাশের প্রত্যক্ষদর্শী বাসিন্দারা বলছেন, আবাসিক এলাকা থেকে মাত্র কয়েক ফুট এবং সড়কে চলাচলরত যানবাহন থেকে ইঞ্চি পরিমাপ দূরে উড়োজাহাজটি আছড়ে পড়েছে।

দুর্ঘটনাস্থলটি ঘন কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল।পরিবহনমন্ত্রী শন ডাফি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে লিখেছেন, লিয়ারজেট ৬০ মডেলের উড়োজাহাজটিটি দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে পাম বিচ কাউন্টিতে বিধ্বস্ত হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন