advertisement

মনে হয় সেদিন শুটিং করলাম, এখন তারা দুনিয়ায় নেই...

মনে হয় সেদিন শুটিং করলাম, এখন তারা দুনিয়ায় নেই...
এটিএম শামসুজ্জামান
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

এটিএম শামসুজ্জামানএকসঙ্গে ১০ বছর পরে দেখা। মুহূর্তেই জমে উঠেছে আড্ডা। সিনেমা নিয়ে এই আড্ডার মাঝেই মন খরাপ করে দিলেন প্রয়াত অভিনয়শিল্পী এটিএম শামসুজ্জামান, পারভিন সুলতানা দিতি, সায়েমরা। কারণ, তাঁরাও ছিলেন এই সিনেমার অভিনয়শিল্পী। প্রয়াত এই অভিনয়শিল্পীরা এ আড্ডায় কিছুটা সময়ের জন্য প্রাণ হয়ে ওঠেন। ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে ‘আইসক্রিম’ সিনেমা।

সিনেমাটির মুক্তি ও এর পরিচালক, চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনির জন্মদিনে এক হয়েছিলেন তারকা ও কলাকুশলীরা। ছিলেন সিনেমার প্রধান তিন মুখ শরীফুল রাজ, কুমার উদয় ও নাজিফা তুষি। এ ছাড়া রায়হান রাফী, শাহরিয়ার শাকিলসহ অনেকেই এসেছিলেন আড্ডায়।পারভিন সুলতানা দিতিঅভিনেতা শরীফুল রাজ প্রথম আলোকে বলেন, ‘সেই আড্ডায় ১০ বছর আগের সেই সময়কে খুবই মিস করেছি। যখন আমার তেমন কোনো পরিচিতি ছিল না। সিনেমায় আমি নতুন।

অনেক মজা করে আমরা সিনেমার শুটিং করেছিলাম।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

‘সহজ মানুষ’-এর আনুশেহ কেন বড় মঞ্চে নেই? ‘সহজ মানুষ’-এর আনুশেহ কেন বড় মঞ্চে নেই? আড়াই শ ছবিতে অভিনয়, পরেশ রাওয়ালের পছন্দ মাত্র ১১টি! কোনগুলো আড়াই শ ছবিতে অভিনয়, পরেশ রাওয়ালের পছন্দ মাত্র ১১টি! কোনগুলো নারকেলের হলুদ স্যুপের রেসিপি দেখুন নারকেলের হলুদ স্যুপের রেসিপি দেখুন ছুটির দিনে ঢাকায় কোথায় কী আয়োজন, দেখে নিন একনজরে ছুটির দিনে ঢাকায় কোথায় কী আয়োজন, দেখে নিন একনজরে আপনি কত বড় মিথ্যাবাদী? আপনি কত বড় মিথ্যাবাদী?
advertisement

নওগাঁর হুজুরের ‘পানিপড়া’ নিতে দিনাজপুরে রেলস্টেশনে ভিড়

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

রোগমুক্তির কামনায় আত্রাইয়ের এক হুজুরের পানিপড়া নিতে যাওয়ার জন্য দিনাজপুরের ফুলবাড়ী রেলওয়ে স্টেশনে শত শত নারী-পুরুষের ভিড় জমেছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ঢাবিকে সিনিয়র মাদরাসা-অমানুষদের কারখানা বলায় ছাত্রশিবিরের প্রতিবাদ

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘সিনিয়র মাদরাসা’ ও ‘অমানুষদের কারখানা’ আখ্যা দেওয়ার অভিযোগ তুলে বিএনপির নেতা ও সংসদ সদস্য ফজলুর রহমানের বক্তব্যের...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সৌদি রুটে ১৫৯ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী

সৌদি রুটে ১৫৯ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী
সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে কার্যক্রম ব্যাহত হওয়ায় বাংলাদেশ থেকে ফ্লাইট বাতিল ও স্থগিত হচ্ছে। এতে ভোগান্তিতে যাত্রীরা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা, ১৩ অক্টোবর
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধের কারণে বাংলাদেশের সঙ্গে সরাসরি ও ট্রানজিট রুটে চলাচলকারী ১৫৯টি ফ্লাইটের কার্যক্রম ব্যাহত হয়েছে। এর ফলে এসব ফ্লাইটের ২২ হাজার ৭২১ জন যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। আজ শুক্রবার রাত সাড়ে আটটার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বেবিচকের তথ্য অনুযায়ী, বাতিল ও স্থগিত হওয়া ফ্লাইটের মধ্যে সরাসরি ফ্লাইট রয়েছে ৮২টি।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩৭টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ২০টি এবং রিয়াদ এয়ারের ১৫টি ফ্লাইট রয়েছে।অন্যদিকে ট্রানজিট ফ্লাইট রয়েছে ৭৭টি।

এর মধ্যে ইন্ডিগোর ৩০টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, এয়ার ইন্ডিয়ার ৮টি, সালাম এয়ারের ৭টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট রয়েছে।১০ অক্টোবর থেকে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতির হামলার পর ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধ আরোপ করা হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন