advertisement

ফখরের সেঞ্চুরির পর মিনহাজের ঝোড়ো ব্যাটিং, ত্রিদেশীয় সিরিজ জিতল পাকিস্তান

ফখরের সেঞ্চুরির পর মিনহাজের ঝোড়ো ব্যাটিং, ত্রিদেশীয় সিরিজ জিতল পাকিস্তান
৯৯ বলে ১২৭ রানের ইনিংস খেলেছেন ফখর জামান
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

শ্রীলঙ্কা: ৫০ ওভারে ৩২৫/৮। পাকিস্তান: ৪৮.৩ ওভারে ৩৩১/৭। ফল: পাকিস্তান ৩ উইকেটে জয়ী।শুরুটা করেছিলেন ফখর জামান। তবে বাঁহাতি এ ব্যাটসম্যানের সেঞ্চুরিটাও একসময় মনে হচ্ছিল যথেষ্ট হবে না। তবে আরাফাত মিনহাস যেন এক ফুৎকারেই উড়িয়ে দিলেন পাকিস্তানের সব সংশয়। খেললেন ৩১ বলে ৬১ রানের ঝোড়ো ইনিংস।যে ইনিংস পাকিস্তানকে ৩২৬ রানের লক্ষ্যে পৌঁছে দিল ৯ বল বাকি থাকতেই।

লাহোরে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়ে পাকিস্তান জিতল ত্রিদেশীয় সিরিজ।বিস্তারিত আসছে ...।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন সাবিনা-কৃষ্ণাদের টাঙ্গাইল পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন সাবিনা-কৃষ্ণাদের টাঙ্গাইল চেলসির কাছে হেরে আরও বিপদে ইউনাইটেড এবং ক্যারিক চেলসির কাছে হেরে আরও বিপদে ইউনাইটেড এবং ক্যারিক দ্বিতীয় টেস্টের দলে অমিত হাসান, বাদ মুমিনুল দ্বিতীয় টেস্টের দলে অমিত হাসান, বাদ মুমিনুল চার দিনও লাগল না বাংলাদেশের হারতে চার দিনও লাগল না বাংলাদেশের হারতে ‘মিথ্যা বলব না, হতাশ লাগে’— আম্পায়ারস কল পক্ষে না আসা প্রসঙ্গে নাজমুল ‘মিথ্যা বলব না, হতাশ লাগে’— আম্পায়ারস কল পক্ষে না আসা প্রসঙ্গে নাজমুল
advertisement

হ্যালোউইনে মা শ্রীদেবীর আইকনিক 'নাগিনা' লুকে হইচই ফেলে দিয়েছেন জাহ্নবী

হ্যালোউইনে মা শ্রীদেবীর আইকনিক 'নাগিনা' লুকে হইচই ফেলে দিয়েছেন জাহ্নবী
সাদা গোলাপি এই পোশাকেই জাহ্নবী কাপুরের মা শ্রীদেবী নাগিনা চরিত্রে এক বিখ্যাত গানে পারফর্ম করেছিলেন
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

হ্যালোউইনে সাজপোশাকের উদযাপন নিয়ে মেতে থাকে সবাই। বলিউড তারকারাও এর ব্যতিক্রম নন। স্টারকিড জাহ্নবী কাপুর তাঁর প্রয়াত বলিউড ডিভা মা শ্রীদেবীর আইকনিক এক চরিত্র বেছে নিয়েছেন এ বছরের হ্যালোউইন লুকের অনুপ্রেরণা হিসেবে। আর সেটি হচ্ছে সর্পকন্যা নাগিনা। ফোক সিনেমাটির এই চরিত্রে রঙিন লেন্সের জ্বলজ্বলে চোখ, আকর্ষণীয় কস্টিউম আর দারুণ মেকওভারে শ্রীদেবী ছিলেন অনন্যা। আর জাহ্নবীও কিন্তু বেশ ভালোই রিক্রিয়েট করেছেন এই নাগিনা লুক।

পোস্টার আর ছবি রিক্রিয়েশনের জন্য বন্ধুদের সঙ্গে নিয়েছেন তিনি। নায়ক ঋষি কাপুরের ভুমিকায় অরি আর দুষ্টু সাপুড়ে অমরেশ পুরীর জায়গায় এখানে দেখা যাচ্ছে ডিজিটাল ক্রিয়েটর বৈষ্ণব প্রবীণকে।

কস্টিউম, মেকওভার, গয়না আর এক্সপ্রেশনে দশে দশ দিতে হয় জাহ্নবীকে।সাদা গোলাপি এই পোশাকেই জাহ্নবী কাপুরের মা শ্রীদেবী নাগিনা চরিত্রে এক বিখ্যাত গানে পারফর্ম করেছিলেননাগিনা সিনেমার পোস্টার রিক্রিয়েট করেছেন জাহ্নবী বন্ধুদের সঙ্গে নিয়ে ঝলমলে সাদা-পাথরের গয়না আর নীল চোখে নাগিনা শ্রীদেবী শুটের ফাঁকে খাওয়া দাওয়া করছেন অমরেশ পুরী, ঋষি কাপুর ও শ্রীদেবীএই ছবিটিও রিক্রিয়েট করেছেন জাহ্নবী, অরি ও বৈষ্ণববীন বাজাচ্ছেন বৈষ্ণব, মেঝতে পোজ দিয়ে জাহ্নবী।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আজিমপুর সরকারি কলোনিতে সাবলেট বন্ধ, আবাসনসংকটে ঢাবি ছাত্রীরা

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

সরকারি আবাসনে বরাদ্দ পাওয়া ফ্ল্যাটে নিজেরা না থেকে অন্যদের ভাড়া বা সাবলেট দেওয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। এ সিদ্ধান্তের প্রভাবে আবাসনসংকটে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

প্রবীণদের সুস্থ রাখতে দূরকরতে হবে একাকিত্ব

প্রবীণদের সুস্থ রাখতে দূরকরতে হবে একাকিত্ব
বক্তব্য দেন জাতীয় অধ্যাপক বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি চিকিৎসক এ কে আজাদ খান। ৩১ অক্টোবর
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

প্রবীণদের সুস্থ ও ভালো রাখতে তাঁদের একাকিত্ব দূর করতে হবে। এ জন্য পরিবারের ভালোবাসা ও সান্নিধ্যের পাশাপাশি সামাজিক যোগাযোগ বাড়াতে হবে। একই সঙ্গে প্রবীণদের অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ তৈরি করতে হবে। এসব কথা উঠে এসেছে প্রবীণ দিবস উপলক্ষে আয়োজিত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে।

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি।অনুষ্ঠানে বক্তারা তরুণ ও প্রবীণদের মধ্যে যোগাযোগ ও অভিজ্ঞতার আদান-প্রদান বাড়ানোর ওপরও গুরুত্ব দিয়েছেন। তাঁদের মতে, প্রবীণেরা সমাজের সম্পদ। তাঁদের অবদান ও অভিজ্ঞতাকে কাজে লাগানোর সুযোগ তৈরি করা প্রয়োজন।অনুষ্ঠানে দেশের তিনজন বিশিষ্ট প্রবীণ ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়।

তাঁরা হলেন জাতীয় অধ্যাপক বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি চিকিৎসক এ কে আজাদ খান, অর্থনীতিবিদ ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এবং কৃষিবিজ্ঞানী জহুরুল করিম।অনুষ্ঠানে এ কে আজাদ খান বলেন, বাংলাদেশে প্রবীণ মানুষের সংখ্যা বাড়ছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন