advertisement

তোরাহ: বিশ্বাসের শিকড়, জীবনের নির্দেশনা

তোরাহ: বিশ্বাসের শিকড়, জীবনের নির্দেশনা
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

মানুষের চিন্তা ও জীবন এবং পুরো পৃথিবীকে বদলে দেওয়া ১০০টি কালজয়ী বই নির্বাচন করেছেন ওয়ান হানড্রেড বুকস দ্যাট চেঞ্জড দ্য ওয়ার্ল্ড–এর লেখক। সে বই থেকে নিয়মিত এই লেখা। অনুবাদ করেছেন নূরুননবী শান্ততিন হাজার বছরের বেশি সময় ধরে ইহুদি সম্প্রদায়ের দৈনন্দিন জীবনে নির্দেশিকা হিসেবে ‘তোরাহ’ গ্রন্থটি অনুসরণ করা হয়। বাংলাদেশের মানুষের কাছে এটি ‘তাওরাত’ নামে বেশি পরিচিত। এর ভিত্তিতেই তৈরি হয়েছে ইহুদি আইন ও জীবনধারা।

ইহুদি পণ্ডিতেরা মনে করেন, এ বইয়ের মূলকথা—‘প্রতিবেশীদের তেমনটাই ভালোবাসো, যেমন ভালোবাসো নিজেকে।’‘বেরেশিত’, ‘শেমোত’, ‘ভায়ইক্রা’, ‘বামিদবার’ ও ‘দেবারিম’—এই পাঁচ বইয়ের সমন্বিত রূপ ‘তোরাহ’। এই পাঁচ বই ‘বাইবেল’–এর প্রথম পাঁচটি বইয়ের সঙ্গে সংগতিপূর্ণ—‘জেনেসিস’, ‘এক্সোডাস’, ‘লেভিটিকাস’, ‘নাম্বারস’ ও ‘ডিউটারোনমি’।

এ বইগুলোতে মানবজাতির উৎসস্থল ইডেন উদ্যান এবং ইসরায়েল গোত্রের আদি নেতা তথা ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুব সম্পর্কে বর্ণনা করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ই-রিকশা চলাচলে নতুন বিধিমালা জারি: গতিসীমা ২৫ কিমি, নিষিদ্ধ প্রধান সড়কে ই-রিকশা চলাচলে নতুন বিধিমালা জারি: গতিসীমা ২৫ কিমি, নিষিদ্ধ প্রধান সড়কে জিজ্ঞাসাবাদে দীপ বলেছেন, ‘কিছু লোকের ধাওয়ায় তাহসিফ নদীতে ঝাঁপ দেয়, আমি পালিয়ে আসি’ জিজ্ঞাসাবাদে দীপ বলেছেন, ‘কিছু লোকের ধাওয়ায় তাহসিফ নদীতে ঝাঁপ দেয়, আমি পালিয়ে আসি’ মৃত ও প্রবাসীদের দেখিয়েছেন শ্রমিক, ভুয়া ভাউচারে আত্মসাৎ ৫৫ প্রকল্পের টাকা মৃত ও প্রবাসীদের দেখিয়েছেন শ্রমিক, ভুয়া ভাউচারে আত্মসাৎ ৫৫ প্রকল্পের টাকা বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু: বন্ধু দীপ হেফাজতে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু: বন্ধু দীপ হেফাজতে মেঘনায় গুলিবিদ্ধ জেলের মৃত্যু : ২৪ ঘণ্টা পরও মামলা হয়নি, থানায় পুলিশের জিডি মেঘনায় গুলিবিদ্ধ জেলের মৃত্যু : ২৪ ঘণ্টা পরও মামলা হয়নি, থানায় পুলিশের জিডি
advertisement

কিছু লোকের ধাওয়ায় তাহসিফ নদীতে ঝাঁপ দেয়, আমি পালিয়ে আসি

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

তুরাগ নদের যে স্থান থেকে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করা হয়েছে তার কাছেই নম্বরপ্লেটবিহীন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ই-রিকশা চলাচলে নতুন বিধিমালা জারি: গতিসীমা ২৫ কিমি, নিষিদ্ধ প্রধান সড়কে

ই-রিকশা চলাচলে নতুন বিধিমালা জারি: গতিসীমা ২৫ কিমি, নিষিদ্ধ প্রধান সড়কে
ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত রিকশা। বিজয়নগর এলাকায়
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

দেশের সব সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত তিন চাকার ই-রিকশা নিয়ন্ত্রণে ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৬’ জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। অবিলম্বে কার্যকর হওয়া এই বিধিমালা অনুযায়ী, জাতীয় মহাসড়ক, এক্সপ্রেসওয়ে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও প্রধান বাস চলাচলের সড়কে ই-রিকশা চালানো সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া ফুটপাতে চলাচল এবং এক জোনের নিবন্ধিত রিকশা অন্য জোনে বা অন্য সিটি করপোরেশনে নেওয়া যাবে না। সংশ্লিষ্ট সিটি করপোরেশন ও ট্রাফিক বিভাগ যৌথভাবে এসব রিকশার জোনভিত্তিক রুট, সংখ্যা ও রং নির্ধারণ করবে।

নতুন নিয়ম অনুযায়ী, সাধারণ সড়কে ই-রিকশার সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ২৫ কিলোমিটার এবং স্কুল, হাসপাতাল বা জনবহুল এলাকায় তা হবে সর্বোচ্চ ১৫ কিলোমিটার। অনুমোদিত ধারণক্ষমতা অনুযায়ী চালক ছাড়া সর্বোচ্চ দুই বা চারজন যাত্রী বহন করা যাবে এবং অতিরিক্ত বাণিজ্যিক পণ্য পরিবহন ও ৪০ ডেসিবেলের বেশি তীব্রতার হর্ন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। চালককে অবশ্যই ১৮ বছর বয়সী বাংলাদেশি নাগরিক হতে হবে। আবেদনের ৩০ কার্যদিবসের মধ্যে কিউআর কোডযুক্ত পাঁচ বছর মেয়াদি নিবন্ধন দেওয়া হবে এবং একজন ব্যক্তির জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ পাঁচটি ই-রিকশা নিবন্ধন করা যাবে।

বুয়েটের প্রযুক্তিগত মান অনুযায়ী তৈরি প্রতিটি ই-রিকশায় স্পিডোমিটার ও ওডোমিটার থাকতে হবে এবং এগুলোর অর্থনৈতিক আয়ুষ্কাল হবে ১২ বছর। অনুমোদিত চার্জিং স্টেশন বা গ্যারেজে সৌরবিদ্যুৎ ও গ্রিড সংযোগের মাধ্যমে ব্যাটারি চার্জ করতে হবে এবং পরিবেশের ক্ষতি এড়াতে পুরোনো ব্যাটারি যত্রতত্র না ফেলে অনুমোদিত পুনঃপ্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠানে পাঠাতে হবে। নিবন্ধনহীন রিকশা চালানো, অতিরিক্ত গতি, অতিরিক্ত যাত্রী বহন বা ট্রাফিক আইন অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘স্টার ট্রেক’ খ্যাত হলিউড তারকা প্যাট্রিক স্টুয়ার্ট মারা গেছেন

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন হলিউড তারকা স্যার প্যাট্রিক স্টুয়ার্ট। ‘স্টার ট্রেক: দ্য নেক্সট জেনারেশন’ ও ‘এক্স-মেন’ ফ্র্যাঞ্চাইজিতে অভিনয়ের মাধ্যমে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন