সাত দিন আগে পিন্ডিতে লঙ্কা-কাণ্ড ঘটিয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট দল। ইংল্যান্ডের ৪২৯ রান পেরিয়ে জিতে গিয়েছিল লঙ্কানরা। সাত দিন পর আবার যখন ত্রিদেশীয় সিরিজে মুখোমুখি সেই দুই দল, রান তাড়ায় আবারও লঙ্কা-কাণ্ড ঘটানো জোগাড়যন্ত্র প্রায় করেই ফেলেছিল শ্রীলঙ্কা। ৩৮৭ রানের লক্ষ্য ছুঁতে নেমে ৪২.২ ওভারে ৫ উইকেটে ৩১৫ তুলে ফেলে দলটি। কিন্তু সেখান থেকেই ধপাস পতন। ১৭ বলের মধ্যে ১৬ রান তুলতে অলআউট শ্রীলঙ্কা।
আর তাতে ৫৫ রানের সান্ত্বনার এক জয়ে ত্রিদেশীয় টুর্নামেন্টটা শেষ করল আগেই বাদ পড়া ইংল্যান্ড।পিন্ডিতে শ্রীলঙ্কার ঐতিহাসিক রান তাড়ায় সেঞ্চুরি পাওয়া পবন রত্নায়েকে আজও সেঞ্চুরি পেয়েছেন। ৭৭ বলে ১৫ চার ও ১ ছক্কায় করেছেন ১১৮ রান। অধিনায়ক কুশল মেন্ডিস ৫ ছক্কায় ৭১ বলে করেছেন ৮৯ রান। তবে আজ দারুণ শুরু করেও দলকে জেতাতে পারেননি জানিত লিয়ানাগে।
১৭ বলে ২৭ রান করেছেন এই বিস্ফোরক ব্যাটসম্যান।লঙ্কান ইনিংসের ধসের সূচনা ৪৩তম ওভারে সাহান আরাচ্চিগের বিদায়ে।
সূত্র: প্রথম আলো

এমবাপ্পের ওপর ক্ষোভ কেন, জিজ্ঞেস করেও জানতে পারছেন না চীনারা
মুল্ডার–রিকেলটনের দুর্দান্ত সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ২৮৮ রানের লক্ষ্য দিল দক্ষিণ আফ্র...
সমর্থকদেরই শাস্তি দিল বার্সেলোনা, বন্ধ থাকবে গ্যালারি
বিমানবন্দরে বর্ণবাদের শিকার হওয়ার অভিযোগ সাঙ্গাকারার, পাল্টা জবাব রায়ানএয়ারের
‘হৃদয়ের মনে কী চলছিল আমি জানি না’

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন